Advertisement
E-Paper

কোন রাশির দাম্পত্য জীবনে সুখ আসবে? কাদের সংসার তেমন সুখের হবে না?

কারও কারও ক্ষেত্রে প্রেমজীবন সুখের হলেও দাম্পত্য তেমন সুখের কাটে না। এই সময়ে দাম্পত্য কাদের সুখের কাটবে? কাদের নয়?

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৬
এই সময়ে দাম্পত্য কাদের সুখের কাটবে?

এই সময়ে দাম্পত্য কাদের সুখের কাটবে? প্রতীকী ছবি।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধ তুলনামূলক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে সুফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ নহে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ।

কন্যা রসাহির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল দান করবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান রাহুর, দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাথা ঠান্ডা রাখা জরুরি। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ নহে।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ নহে।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রও।

Astrological Tips Marital Bliss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy