Advertisement
E-Paper

এই মন্ত্র উচ্চারণে পাওয়া যাবে মনের মতো জীবনসঙ্গী, দূর হবে দাম্পত্য কলহ

মন যেমন চায় সব সময় সে রকম জীবনসঙ্গী পাওয়া যাবেই এ রকমটা না হতেই পারে। সকলের মনেই জবীনসঙ্গী সম্বন্ধে একটা ছবি আগে থেকে তৈরি থাকে। সেই ছবি আর বাস্তব জীবনসঙ্গীর মধ্যে তফাৎ হয়েই যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ০৮:৪০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মন যেমন চায় সব সময় সে রকম জীবনসঙ্গী পাওয়া যাবেই এ রকমটা না হতেই পারে। সকলের মনেই জবীনসঙ্গী সম্বন্ধে একটা ছবি আগে থেকে তৈরি থাকে। সেই ছবি আর বাস্তব জীবনসঙ্গীর মধ্যে তফাৎ হয়েই যায়। আবার যদি জীবনসঙ্গী মনের মতো হয়, কোনও কোনও ক্ষেত্রে সংসার নিয়ে নানা সমস্যা দেখা দেয় বা দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

এই অবস্থায় একটি মন্ত্র উচ্চারণের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে—

মনে করা হয় মা দুর্গা আমাদের যত প্রকার দুর্গতি নাশ করেন। দুর্গতি নাশ করেন, তাই তো তিনি দুর্গা। মা দুর্গা কখনওই তাঁর সন্তানদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। তাই তিনি ১০ হাতে আমাদের রক্ষা করেন। করুণাময়ী মা দেবতাদেরও শত্রুভয় থেকে রক্ষা করেছিলেন।

দেবী দুর্গার এই মন্ত্র উচ্চারণ করলে নানা সমস্যা কেটে যায়। সংসারে যখনই কোনও সমস্যা আসে তখন মা দুর্গার নামেই সমস্যা কেটে যায় এবং সংসার সুখ শান্তিতে ভরে উঠতে খুব বেশি সময় লাগে না। তাই মনের মতো জীবনসঙ্গী পেতে এবং দাম্পত্য কলহ মেটাতে দুর্গার সামনে পাঠ করুন এই মন্ত্র।

মন্ত্র— ওং ঐম হ্রীং ক্লীং চামুণ্ডায়ে বিচে।।

এই মন্ত্র পাঁচ বার জপ করতে হবে এবং একটানা ২১ দিন করতে হবে, এক দিনও বাদ দিলে হবে না।

ঘরের ঠাকুরের কাছেই একটা কাঠের জলচৌকি লাল কাপড় পেতে তাঁর ওপর দুর্গা দেবীর মূর্তি বা ছবি স্থাপন করে তবেই এই মন্ত্র উচ্চারণ করতে হবে।

Mantra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy