Advertisement
E-Paper

সঠিক নিয়মে রুপোর গ্লাসে জল খেলে জীবনে আসে নানা সুপরিবর্তন, তবে ভুল করলেই বিপদ! কী নিয়ম মানবেন?

যে সকল ব্যক্তির জন্মছকে চন্দ্র দুর্বল থাকে, তাঁদের জ্যোতিষীরা রুপোর গ্লাসে জল খাওয়ার নিদান দেন। তবে রুপোর গ্লাসে জল খাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১১:৪১
drinking water

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। সেই কারণে যে সকল ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্র দুর্বল স্থানে থাকে, তাঁদের রুপো ধারণের নিদান দেওয়া হয়। চন্দ্র দুর্বল থাকা মানে আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। ছোটখাটো ব্যাপারে মেজাজ সপ্তমে চড়ে যায়, উদ্বেগ হয় সর্ব ক্ষণের সঙ্গী। রুপো আমাদের মন শান্ত করতে সহায়ক। তবে রুপো পরার থেকেও সেই ধাতুর তৈরি পাত্রে জল খেলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে। এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। সেই কারণে, যে সকল ব্যক্তির জন্মছকে চন্দ্র দুর্বল থাকে, তাঁদের জ্যোতিষীরা রুপোর গ্লাসে জল খাওয়ার নিদান দেন। তবে রুপোর গ্লাসে জল খাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায়ে পালন করে জল খেলেই ফলপ্রাপ্তি ঘটবে, না হলে নয়। কী কী নিয়ম মানতে হবে, জেনে নিন।

রুপোর গ্লাসে জল খাওয়ার সঠিক উপায়গুলি কী?

রুপোর গ্লাসটি প্রথমে ভাল ভাবে পরিষ্কার করে নিন। তার পর রাতে শুতে যাওয়ার আগে সেটিতে জল ভরে ঢেকে রেখে দিন। কোনও জানলা, যেখান থেকে ঘরের ভিতর চাঁদের আলো ঢোকে, সেখানে জলপূর্ণ গ্লাসটি রাখতে পারলে খুব ভাল হয়। রুপোর গ্লাসে কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা জল রেখে দিতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলটি পান করুন। জল খাওয়ার আগে ‘ওম সোম সোমায় নমো’ মন্ত্রটি জপ করুন। তার পর জল খান।

রুপোর গ্লাসে জল খাওয়ার উপকারিতা:

  • রুপোর গ্লাসে জল খেলে মন শান্ত হয়। মানসিক দিক দিয়ে স্থিতিশীল হওয়া যায়। জীবন পজ়িটিভ শক্তিতে ভরে ওঠে।
  • সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা উন্নত হয়। চাপের সম্মুখীন হলে উদ্বেগে ভুগতে হয় না। উল্টে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
  • মনের উপর থাকা সকল নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
  • আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়। মাথা ঠান্ডা থাকে।
Astro Tips Astrology Silver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy