Advertisement
E-Paper

মার্চ মাসে মেষ রাশি খাদ্যে বিষক্রিয়া এবং মূল্যবান বস্তু চুরি থেকে সাবধান

রাশি অধিপতির দ্বিতীয় রাশিতে রাহুর সঙ্গে অবস্থান এবং রাশি অধিপতির অপর ক্ষেত্রে নিজ দৃষ্টির কারণে শারীরিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩১
রাশি অধিপতির দ্বিতীয় রাশিতে রাহুর সঙ্গে অবস্থান এবং রাশি অধিপতির অপর ক্ষেত্রে নিজ দৃষ্টির কারণে শারীরিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

রাশি অধিপতির দ্বিতীয় রাশিতে রাহুর সঙ্গে অবস্থান এবং রাশি অধিপতির অপর ক্ষেত্রে নিজ দৃষ্টির কারণে শারীরিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

রাশিচক্রের প্রথম রাশি মেষ। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে বৃষ (দ্বিতীয়) রাশিতে, সহাবস্থান করছে রাহু। বৃশ্চিক (অষ্টম) রাশিতে অবস্থান করছে কেতু। মকর (দশম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি, সহাবস্থান করছে বৃহস্পতি এবং বুধ। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (একাদশ) রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র। রবি আগামী ১৪ মার্চ এবং শুক্র আগামী ১৭ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে।

রাশি অধিপতির দ্বিতীয় রাশিতে রাহুর সঙ্গে অবস্থান এবং রাশি অধিপতির অপর ক্ষেত্রে নিজ দৃষ্টির কারণে শারীরিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

দ্বিতীয় রাশিতে একত্রে অবস্থান রাহু এবং রাশি অধিপতি মঙ্গলের। খাদ্যে বিষক্রিয়ার থেকে সচেতনতা অবলম্বন জরুরি। ধনস্থানের ক্ষেত্রেও খুব শুভফল আশা করা যায় না। ধনহানি, মূল্যবান বস্তু হানি বা চুরি থেকে সাবধান। সোনা, খাদ্যদ্রব্য, সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে, তেল, স্থাবর সম্পত্তি, রাসায়নিক দ্রব্য ইত্যাদিতে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মধ্যম মাতৃসুখের ক্ষেত্রে। গৃহ, ভূমি এবং যানবাহন সুখের ক্ষেত্র মধ্যম।

পঞ্চম রাশি অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি শুভ সন্তান এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। সন্তানের উগ্রতা সাময়িক অশান্তির কারণ হলেও তা ক্ষণস্থায়ী। শুভ উচ্চশিক্ষা এবং প্রেমপ্রীতির ক্ষেত্র।

ষষ্ঠ রাশির সঙ্গে রাহুর এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক শত্রু, ঋণ এবং রোগের ক্ষেত্রে শুভ। অর্থাৎ, শত্রু, রোগ এবং ঋণ সংক্রান্ত সমস্যায় নাজেহাল হওয়ার সম্ভাবনা কম। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভফল লাভের সম্ভাবনা।

সপ্তম রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক এবং সপ্তম রাশির অবস্থানের কারণে দাম্পত্য সুখ এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভফল আশা করা যায় মাসের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে ফলের সামান্য পরিবর্তন এলেও মোটের উপর শুভই বলা যায়।

নবম বা ভাগ্যরাশির অধিপতির নীচস্থ অবস্থান হলেও উচ্চস্থ শনির সঙ্গে অবস্থানের কারণে নীচস্থ ভঙ্গের যোগ সৃষ্টি হচ্ছে। ভাগ্যক্ষেত্রে শুভফলই আশা করা যায়।

দশম বা কর্ম রাশির অধিপতির নিজক্ষেত্রে অবস্থান শুভফল আশা করা যায় কর্মক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে পরিশ্রমে অধিক সাফল্যের সম্ভাবনা।

একাদশ রাশি অধিপতির নিজক্ষেত্রে অবস্থান উচ্চ হলেও রবির অবস্থান মাসের প্রথমার্ধে আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে শুভ।

Aries
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy