Advertisement
E-Paper

জুলাই মাসে কোন রাশির জীবনে আসবে নতুন প্রেম, কেমন যাবে দাম্পত্য সুখ, দেখে নিন

আগামী জুলাই মাসে বুধ এবং রাহুর অবস্থান বৃষ রাশিতে। আগামী ৮ জুলাই থেকে ২৫ জুলাই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে এবং ২৬ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ০৮:১৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আগামী জুলাই মাসে বুধ এবং রাহুর অবস্থান বৃষ রাশিতে। আগামী ৮ জুলাই থেকে ২৫ জুলাই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে এবং ২৬ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। রবি মিথুন রাশিতে অবস্থান করছে। ১৭ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। মঙ্গল এবং শুক্রের অবস্থান কর্কট রাশিতে। শুক্র আগামী ১৮ জুলাই এবং মঙ্গল আগামী ২১ জুলাই থেকে সিংহ রাশিতে অবস্থান করবে। কেতুর অবস্থান বৃশ্চিক রাশিতে। শনি নিজ ক্ষেত্র মকরে বক্রী অবস্থান করবে। বৃহস্পতি বক্র গতিতে কুম্ভ রাশিতে অবস্থান করবে।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনি, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের ফলে সামান্য বাদবিবাদ থাকলেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে কেতুর অবস্থান। মাসের শেষ সপ্তাহে মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক। মধ্যম ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য, বাদানুবাদ থাকলেও শুভই বলা যায়।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান হলেও মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্রে।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব ভাল ফল আশা করা যায় না। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে বাদানুবাদ, সামান্য অশান্তি থাকলেও শুভ বলা যায়। মাসের দ্বিতীয় অর্ধ বেশি শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।

মকর রাশির মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ সপ্তাহে পরিবর্তনের যোগ রয়েছে। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মধ্যম এবং দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব ভাল ফল আশা করা যায় না। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

Relationship love Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy