Advertisement
E-Paper

দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে মার্চ মাস কোন রাশির শুভ, কাদের অশুভ

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ০৮:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে কেতুর অবস্থানেক জন্য দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ ফল আশা করা যায় না।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির দগ্ধ অবস্থায় অবস্থান, ক্ষেত্রের অবস্থান অশুভ পাপ কার্তারি যোগে। ফলে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে চারটি গ্রহের অবস্থান হলেও শুভ ফল আশা করা যায়। উত্তেজনা উদ্দীপনা থাকবে দাম্পত্য সুখে। প্রেমপ্রীতির ক্ষেত্র খুব শুভ নয়।

সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং রবির অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। বিশেষ শুভ মাসের দ্বিতীয় অর্ধে। প্রেমপ্রীতির ক্ষেত্র ফল আশানুরূপ নয়।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক, ক্ষেত্র অধিপতি দগ্ধ অবস্থার কারণে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ প্রেম প্রীতির ক্ষেত্র।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। যদিও বাকবিতণ্ডা, উত্তেজনার আশঙ্কা প্রবল। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। ফলে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। যদিও দাম্পত্য সম্পর্কে কখনও কখনও বিভ্রান্তি এবং হতাশাজনক মানসিকতা সৃষ্টির সম্ভাবনাও প্রবল। প্রেমপ্রীতির ক্ষেত্র আশানুরূপ নয়।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত মাসের প্রথম সপ্তাহের পর। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রও।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনি, মঙ্গল, শুক্রের দৃষ্টি সম্পর্ক। মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। মধ্যম প্রেম প্রীতির ক্ষেত্র।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে দৃষ্টি। সহ দৃষ্টি বৃহস্পতির। খুবই শুভ কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র। প্রেমপ্রীতির ক্ষেত্রও শুভ।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রও খুব শুভ বলা যায় না।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy