Advertisement
E-Paper

কারও আয়ক্ষেত্র তুখোড়, কিছু রাশির অর্থচিন্তা পিছু ছাড়বে না! জানুয়ারিতে আপনার হাতে টাকা থাকবে কি না দেখে নিন

জানুয়ারি মাসে নানা গ্রহ নিজেদের স্থান বদলাচ্ছে। এর ফলে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। জানুয়ারি মাসে আয়ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে দেখে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:১৯
money

—প্রতীকী ছবি।

টাকার চাহিদা সকলের জীবনেই রয়েছে। সব মানুষই নিজের অর্থভাগ্য বদলাতে চান। কিন্তু চাইলেই তা পূরণ হয়ে যায় না। এর জন্য ভাগ্যের সঙ্গ থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কলকাঠি নাড়ে নানা গ্রহ। জানুয়ারি মাসে নানা গ্রহ নিজেদের স্থান বদলাচ্ছে। এর ফলে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। জানুয়ারি মাসে আয়ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবে দেখে নিন।

মেষ রাশি: মেষের আয়ক্ষেত্রে অবস্থান রাহুর। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম। তবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

বৃষ রাশি: জানুয়ারিতে বৃষ রাশির আয়ক্ষেত্রে অবস্থান শনির। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। মনের মতো আয়ের জন্য তুলনামূলক বেশি পরিশ্রম করতে হবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে।

কর্কট রাশি: জানুয়ারিতে কর্কটের আয়ক্ষেত্র অধিপতির শুক্র গ্রহের সঙ্গে সহাবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে মিশ্র ফল লাভ করবে।

সিংহ রাশি: আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। কন্যা রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে খুব ভাল ফল পাবেন।

কন্যা রাশি: আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনের পরে কন্যা রাশির জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশি: তুলা রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে কেতুর অবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে।

বৃশ্চিক রাশি: জানুয়ারিতে বৃশ্চিকের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের পর্যাপ্ত আয় করতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে।

ধনু রাশি: ধনুর আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক আয়ের ক্ষেত্রে সুফল দান করবে।

মকর রাশি: মাসের প্রথম ভাগে মকর জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে শুভ ফল পাবেন।

কুম্ভ রাশি: আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগে, অর্থাৎ রবি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পরে কুম্ভ জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে।

মীন রাশি: মীন জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy