অনেক মানুষ নিতান্ত অকারণে সব সময় ভীত হয়ে থাকেন, সহজে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। আত্মবিশ্বাসেরও অভাব দেখা যায় তাঁদের মধ্যে। আর এ সবের ফলে নানা সমস্যায় পড়েন এঁরা, ব্যক্তিজীবনে তো বটেই, বিশেষ করে কর্মক্ষেত্রে। শিক্ষার্থীরাও এই সব সমস্যার ফলে অনেক সময় পড়াশোনায় পিছিয়ে পড়ে।
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র বলছে, জন্মছকে শুক্র দুর্বল হলে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। শুক্রকে সাধারণত সৌন্দর্য, প্রেম, সম্পর্ক এবং বিলাসিতার কারক হিসাবে ধরা হয়। তবে মানসিক দৃঢ়তা, ইতিবাচক ভাবনার সঙ্গেও শুক্রের যোগ রয়েছে। তাই এই গ্রহ দুর্বল হলে মানুষ অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, সিদ্ধান্তহীনতায় ভোগেন। শুক্রের শুভ প্রভাবেই এগুলি থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা। প্রতিকার হিসাবে সহজ কিছু টোটকা পালন করার নির্দেশ দিয়েছেন তাঁরা। জেনে নিন সেগুলি কী কী—
১। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। নিয়মিত স্নান, পরিচ্ছন্ন পোশাক পরা এ সব মেনে চলুন। কোনও মৃদু সুগন্ধিও ব্যবহার করতে পারেন।
২। ঘরদোর অপরিচ্ছন্ন রাখবেন না। নিয়মিত ঘর পরিষ্কার করুন, ফুল দিয়ে সাজান।
আরও পড়ুন:
৩। শুক্রবার সাদা পোশাক পরুন। চাল, দুধ বা সাদা রঙের মিষ্টি গরিব মানুষদের দান করুন।
৪। সম্ভব হলে এই দিন উপবাসী থাকুন। একান্তই স্বাস্থ্যের কারণে তা পেরে না উঠলে নিরামিষ খান।
আরও পড়ুন:
৫। সকলের সঙ্গে ভাল আচরণ করুন। প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিন, আপনার দ্বারা কেউ যেন অসম্মানিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন।
এ ভাবেই জীবনযাত্রায় ছোট ছোট কিছু বদল আনুন, কিছু দিন পর থেকেই এক শুভ পরিবর্তন অনুভব করতে পারবেন। রাক্ষসগুরুর আশীর্বাদে উন্নতি হবে জীবনে।