Advertisement
E-Paper

সোনা-রুপোর দামে ছেঁকা লাগছে? পয়লা বৈশাখে কেনা যেতে পারে অন্য তিন ধাতুর জিনিসও, সংসারে শ্রীবৃদ্ধি হবে

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন হল পয়লা বৈশাখ। এই দিনে প্রতিটি হিন্দু বাঙালির মনে জাগ্রত হয় নতুন আশা।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:৫৯
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৫ এপ্রিল ২০২৬, বুধবার হিন্দু বাঙালির নববর্ষ, যা পয়লা বৈশাখ নামেও পরিচিত। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন হল পয়লা বৈশাখ। এই দিনে প্রত্যেক হিন্দু বাঙালির মনে জাগ্রত হয় নতুন আশা। বাঙালি তথা বাংলার হাজার হাজার বছরের সংস্কৃতিকে বহন করে নিয়ে আসছে এই দিনটি। এই দিনে ব্যবসাদারেরা ব্যবসার স্থানে পুজো করেন এবং সারা বছরের যত গ্রাহক থাকেন তাঁদের মিষ্টিমুখ করান। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, এই দিনে যে কোনও শুভ কাজ করা খুবই ভাল। এমনকি এই দিনে সোনা-রুপোর মতো ধাতু কেনাও শুভ বলে মনে করা হয়। তবে সকলের পক্ষে তো সব সময় সোনা-রুপো কেনা সম্ভব হয় না। সে ক্ষেত্রে এমন কিছু ধাতু রয়েছে, যার তৈরি জিনিস কিনতে পারলেও শুভ ফল লাভ করা যায়।

পয়লা বৈশাখের দিন সোনা-রুপো বাদে আর কোন ধাতু কেনা যেতে পারে?

১) পয়লা বৈশাখের দিন ব্রোঞ্জ, তামা এবং পেতলের ঠাকুরের প্রতিমা কেনা খুবই শুভ বলে মানা হয়।

Advertisement

২) এই দিন তামার যে কোনও জিনিস কেনা খুবই শুভ বলে গণ্য করা হয়।

৩) পেতলের তৈরি জিনিস কেনাও খুবই শুভ বলে মানা হয়। পেতল অত্যন্ত পবিত্র ধাতু হিসাবে বিবেচিত। পুজোর কাজে প্রয়োজন এমন কোনও পেতলের তৈরি জিনিস পয়লা বৈশাখের দিন কেনা যেতে পারে।

৪) ব্রোঞ্জের জিনিস কেনাও খুবই ভাল বলে মনে করা হয়।

৫) উল্লিখিত তিন ধাতুর তৈরি কোনও ঘর সাজানোর জিনিসও এই দিন কেনা যেতে পারে।

ফলাফল:

পয়লা বৈশাখের দিন যদি এই সকল ধাতুর তৈরি যে কোনও জিনিস কেনা যায় তা হলে সারা বছর সংসারে শ্রীবৃদ্ধি বজায় থাকে এবং মঙ্গল হয়। এ ছাড়া সারা বছরটা খুব শুভ ভাবে কাটে।

Poila Boisakh Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy