Advertisement
E-Paper

পয়লা বৈশাখে ভালমন্দ খাওয়ার টাকা কি লটারি কেটে আসতে পারে? আগত সপ্তাহে ফাটকা থেকে দূরে থাকবেন কারা?

অর্থাভাব কাটাতে পারে লাটরি। প্রাপ্তিযোগ থাকলেই হবে অর্থকষ্টের সমাধান।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৭:৫৬
lottery winning

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আর কিছু দিন পরই শুরু হবে বাংলা নতুন বছর ১৪৩৩। চৈত্র সেলে কেনাকাটার পালা এখন প্রায় শেষের পথে। তাই পকেটের হালও খুব একটা ভাল বলা চলে না। অনেকের ক্ষেত্রেই বেতনের বেশির ভাগটা চলে গিয়েছে কেনাকাটার পিছনে। সেই কারণে পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করার ইচ্ছা থাকলেও পকেটের দিকে তাকিয়ে ভরসা মিলছে না। তবে এই অভাব কাটাতে পারে লটারি। প্রাপ্তিযোগ থাকলেই হবে অর্থকষ্টের সমাধান। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ, ১২ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে কোন কোন রাশির কপালে প্রাপ্তিযোগ রয়েছে, দেখে নিন।

মেষ– মেষ রাশির জাতকেরা খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন। সপ্তাহের শুরুতে লটারি কাটতে যাবেন না। শেষ ভাগে মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।

বৃষ– সপ্তাহের মধ্য ভাগে বৃষ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই সময় মন চাইলে লটারি কাটতে পারেন।

Advertisement

মিথুন– এপ্রিলের তৃতীয় সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির থেকে খরচের আশঙ্কা বেশি। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।

কর্কট– কর্কট জাতক-জাতিকাদের জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

সিংহ– এই সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। তবে আয়ের ভাগই বেশি, ব্যয় কম দেখা যাচ্ছে।

কন্যা– কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়।

তুলা– সপ্তাহের মধ্য ভাগটা তুলা রাশির জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।

ধনু–ধনু রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে। কম সংখ্যার লটারির দিকেও যাবেন না।

মকর– সপ্তাহের শুরুতে মকর রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।

কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। তাই শেষে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

মীন– এপ্রিলের তৃতীয় সপ্তাহে মীন রাশির জাতকেরা লটারিতে খুব বেশি আগ্রহী হতে পারেন, তবে বেশি আবেগে ভাসবেন না।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Astrology Astrological Prediction Lottery Prize
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy