Advertisement
E-Paper

শিবের মন্ত্র ভুল সময় পাঠ করে মহাদেবকে রুষ্ট করছেন না তো? কোন সময় কোন মন্ত্র পড়লে হবে ভোলেবাবার বরপ্রাপ্তি?

মন্ত্রের শব্দের চেয়েও আপনার ভক্তি ও বিশ্বাস মহাদেবের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শিবের আরাধনার জন্য নির্দিষ্ট মন্ত্র পাঠের নির্দিষ্ট কিছু সময় রয়েছে যা মেনে না চললে হিতে বিপরীত হতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:২৩

ছবি: সংগৃহীত।

নিষ্ঠাভরে শিবের উপাসনা করেন অনেকেই। কিন্তু মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হন। জ্যোতিষশাস্ত্র মতে, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করা বিশেষ কঠিন কোনও বিষয় নয়। সনাতন ধর্মে মহাদেবের আরাধনা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। তবে, শিবের আরাধনার জন্য নির্দিষ্ট মন্ত্র পাঠের নির্দিষ্ট কিছু সময় রয়েছে যা মেনে না চললে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন, শিবের কোন মন্ত্র দিনের কোন সময় পাঠ করতে হয়—

পঞ্চাক্ষরী মন্ত্র

শিবের উপাসনার জন্য এটি সবচেয়ে সহজ এবং শক্তিশালী মন্ত্র। যে কোনও শুভ কাজে বার হওয়ার আগে এই মন্ত্র পাঠ করলে সুফল লাভ করতে পারেন। তা ছাড়া, প্রতি দিন সকালে এই মন্ত্রটি জপ করা শুভ বলে মনে করা হয়।

Advertisement

মহামৃত্যুঞ্জয় মন্ত্র

যদি আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন, তবে এই মন্ত্র পাঠ করতে হয়। এটি সাধারণত সকালে স্নান সেরে পাঠ করা শুভ বলে মনে করা হয়।

রুদ্র গায়ত্রী মন্ত্র

শান্তি ও জ্ঞানের জন্য দিনের যে কোনও সময় এই মন্ত্রটি পাঠ করা যায়। এর ফলে একাগ্রতা বাড়ে।

মন্ত্রপাঠের সময় কিছু সাধারণ নিয়ম মেনে চললে সুফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়—

  • মন্ত্রপাঠের আগে হাত-মুখ ধুয়ে বা স্নান করে শুদ্ধ হওয়া ভাল।
  • উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশের আসনে বা কম্বলের আসনে বসে জপ করা উচিত।
  • সম্ভব হলে ১০৮ বার মন্ত্র জপ করার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করুন।

মন্ত্রের শব্দের চেয়েও আপনার ভক্তি ও বিশ্বাস মহাদেবের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতি দিন নিয়ম করে মন্ত্রপাঠ করতে চান, তবে দিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন। প্রতি দিন সেই সময় মেনেই মন্ত্রপাঠ করুন। এর ফলে জীবনে শৃঙ্খলা আসে এবং ইতিবাচক প্রভাব বেশি অনুভূত হয়।

Lord Shiva Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy