Advertisement
E-Paper

এই সব সঙ্কেত চোখের সামনে বার বার ঘটতে থাকলে বুঝবেন অর্থ আসতে চলেছে

সকলের জীবনেই অর্থের প্রয়োজন রয়েছে, এই কথাটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু টাকা পয়সা যদি জলের মতো খরচ হতে থাকে, তা হলে অর্থ সঞ্চয় করতে খুবই সমস্যা হয়। কারও জীবনে অর্থ খুব সহজেই চলে আসে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ০৭:৪৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সকলের জীবনেই অর্থের প্রয়োজন রয়েছে, এই কথাটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু টাকা পয়সা যদি জলের মতো খরচ হতে থাকে, তা হলে অর্থ সঞ্চয় করতে খুবই সমস্যা হয়। কারও জীবনে অর্থ খুব সহজেই চলে আসে। আবার অনেককেই অর্থের জন্য খুবই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। তবে কিছু সঙ্কেত রয়েছে যেগুলি যদি বার বার আমাদের সামনে ঘটতে থাকে তা হলে বুঝবেন জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে।

দেখে নিন সঙ্কেতগুলি কী কী—

• যদি বার বার কাউকে আপনার সামনে ঝাড়ু নিয়ে ঘোরাফেরা করতে দেখেন, তা হলে বুঝবেন খুব শীঘ্র আপনার জীবনে অর্থের জোগান বাড়তে চলেছে।

• কুকুর রুটি মুখে করে নিয়ে যাচ্ছে, এমন ঘটনা যদি বার বার চোখে পড়তে থাকে, তা হলে জানতে হবে সমৃদ্ধি আসতে চলেছে অথবা জীবনে অর্থের সমস্যা দ্রুত দূর হতে চলেছে।

• বাড়িতে বার বার যদি কালো পিঁপড়ের বাসা দেখতে পাওয়া যায়, তা হলে তা খুবই শুভ সঙ্কেত বলে মানা হয়। যদি কোনও খাবার ঘিরে কালো পিঁপড়ে ঘোরাফেরা করে তা হলে জানতে হবে ঘরে লক্ষ্মী আসতে চলেছে।

• বাড়িতে পাখির বাসা থাকা খুবই শুভ সঙ্কেত। বার বার পাখি যদি বাড়িতে বাসা বাঁধে তা হলে বুঝবেন ঘরে সমৃদ্ধি আসতে দেরি নেই।

• বিশেষ একটি সময়ে বাড়ি থেকে ভিক্ষা দান করা খুবই ভাল। সেই সময়টি হল সকালে ঘুম থেকে উঠেই। যদি এ রকম হয়, জানতে হবে অর্থাভাব জীবন থেকে যেতে চলেছে।

money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy