Advertisement
E-Paper

এই জায়গায় একমুঠো নুন ফেলে দেখুন, বহু বাধা কেটে যাবে

আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনও আশ্চর্যের ব্যাপার নয়। জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই। তার সঙ্গে থাকবে সমাধানও। নানা বিষয়ে নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা দেয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ০৮:০৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনও আশ্চর্যের ব্যাপার নয়। জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই। তার সঙ্গে থাকবে সমাধানও। নানা বিষয়ে নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা দেয়। সেই সব সমস্যা সমাধান করার নানা পথ জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে। দেখে নেওয়া যাক জীবনে নানা বাধা থেকে বেরিয়ে আসা যায় কোন উপায়ের মাধ্যমে।

টোটকা

প্রথমেই জেনে রাখা ভাল যে নুন শুধুমাত্র রান্নায় স্বাদ আনে তা নয়, আমাদের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কাজে আসে নুন। নুনের সঠিক প্রয়োগে আমরা নানা ভাবে উপকৃত হতে পারব। শনিবার বা মঙ্গলবার একমুঠো নুন নিয়ে বাথরুম বা যে কোনও নোংরা জায়গার যেখানে জল জমে আছে, সে রকম কোনও জায়গায় নিজের মাথার ওপর পাঁচ বা সাত বার ঘুরিয়ে নিয়ে নুন ফেলে দিন। এই কাজটি পরিবারের সবাই করতে পারেন। পুরুষ, মহিলা, শিশু সকলে এই কাজটি করতে পারেন।

এই টোটকার উপকারিতা

• জীবনে যে সকল বাধায় আমাদের নাজেহাল হতে হয়, সে সকল বাধা খুব দ্রুত দূর হয়ে যাবে।

• বাস্তুদোষ কেটে যাবে।

• বাড়িতে কোনও রকম কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।

• এই টোটকা শত্রুনাশ করতেও সাহায্য করে।

Salt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy