Advertisement
E-Paper

হাতির হাতেই ইচ্ছাপূরণের চাবি, সৌভাগ্য আনবে গজরাজের পাঁচ মূর্তি! বাড়ির কোথায় কোনটি রাখলে ঘুচবে বিঘ্ন?

সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশকারী। হিন্দু ধর্মে হাতিকে তাঁর প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, হাতির প্রতীক বা মূর্তি ঘরে রাখা অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। ভিন্ন ভিন্ন হাতির মূর্তি এক এক রকম ফল দিয়ে থাকে বলে মনে করা হয়। সে সম্বন্ধে জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৫:৩৬

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী পার্বতী স্নান তাঁর শরীরের চন্দন বা ময়লা দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি তৈরি করেন। এর পর তাঁর ঐশ্বরিক শক্তি বা নিঃশ্বাস দিয়ে সেই মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন। এই বালকই গণেশ। প্রাণদানের পর, দেবী পার্বতী সেই বালককে তাঁর স্নানঘরের দরজায় প্রহরী হিসাবে নিযুক্ত করেন এবং নির্দেশ দেন যে, তিনি ছাড়া যেন কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। এই বালকের পরিচয় শিব জানতেন না। মহাদেব সেই সময় বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করায় গণেশ বাধা দেন। এতে ক্রুদ্ধ হয়ে শিব গণেশের মস্তকচ্ছেদ করেন। পরে সব জানতে পেরে পার্বতীর শোক কমাতে ভোলানাথ আদেশ দেন যে, উত্তর দিকে মুখ করে শোয়া যে প্রাণীকে প্রথম দেখা যাবে, তার মাথা এনে গণেশের শরীরে বসাতে। সেই প্রাণীটি ছিল একটি হাতি, যার মাথা গণেশের ধড়ে স্থাপন করে তাঁকে পুনর্জীবিত করা হয়।

এই কারণেই, বাস্তুমতে হাতি অত্যন্ত পবিত্র প্রাণী। সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশকারী। তাই হাতির প্রতীক বা মূর্তি ঘরে রাখা অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে বলে প্রচলিত বিশ্বাস। তবে ভিন্ন ভিন্ন হাতির মূর্তি এক এক রকম ফল দিয়ে থাকে বলে মনে করা হয়। কোন ধরনের হাতির মূর্তি বাড়ির কোন দিকে রাখলে ইচ্ছা পূরণে সহায়ক হয়ে উঠবে, সে ব্যাপারে কী বলছেন জ্যোতিষবিদেরা, তা জেনে নিন—

  • সাদা হাতি: ঈশান কোণকে বলা হয় দেবতাদের স্থান, বাড়ির সবচেয়ে পবিত্র দিক। বাড়ির বিশেষ এই দিকটি, অর্থাৎ উত্তর-পূর্ব কোণে একটি সাদা হাতির মূর্তি রাখুন। এটি বাড়িতে শান্তি আনবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
  • ধাতব হাতি: বাড়ির উত্তর দিকটিতে স্থাপন করুন একটি ধাতুর তৈরি হাতির মূর্তি। এর ফলে উপার্জন বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ও ভাল হবে বলে প্রচলিত বিশ্বাস।
  • কাঠের হাতি: পূর্ব দিকে একটি কাঠের হাতির মূর্তি রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদেরা। এর ফলে জীবনে সমৃদ্ধি আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে বিশ্বাস।
  • জোড়া হাতি: বাড়ির মূল দরজার ঠিক সোজাসুজি এক জোড়া হাতির মূর্তি ঝুলিয়ে রাখুন। এর ফলে নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে চাইলে, তা প্রতিহত হয়ে যাবে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। বাড়ি এ ভাবে সব অশুভ শক্তির হাত থেকে সুরক্ষিত থাকবে।
  • মা হাতি এবং হস্তীশাবক: বাড়ির নৈঋত কোণটিতে একটি হাতির ছানা এবং মা হাতির মূর্তি বিশেষ শুভ ফল দেবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। দক্ষিণ-পশ্চিম কোণে এই ধরনের মূর্তি থাকলে বাড়ির সদস্যদের মধ্যেকার মনোমালিন্য দূর হবে, পারস্পরিক স্নেহ-প্রীতির সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে বলে প্রচলিত বিশ্বাস।
Astrology Vastu Shastra Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy