Advertisement
E-Paper

মে মাসে লটারি কেটে আর্থিক ক্ষেত্রে লাভবান হতে পারে চার রাশি! বাকিদের কপালে কি প্রাপ্তির কোনও আশা নেই?

কপালে যদি থাকে তা হলে সামান্য অঙ্কের লটারির টিকিট কেটেও প্রচুর টাকা পাওয়া যায়। আবার ভাগ্যে যদি না থাকে তা হলে সঞ্চয়ের সমস্ত টাকা খরচ করে টিকিট কেটেও লাভের লাভ হয় না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১০:১৭
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারির উল্লেখযোগ্যতা দিন দিন বাড়ছে বই কমছে না। অনেকেই নিয়মিত লটারি কাটেন। লটারি খেলা এক প্রকার অভ্যাসই বলা চলে। তবে প্রতি দিন লটারি কাটলেই যে লাভ হবে এমন কোনও মানে নেই। বদলে লোকসানও হতে পারে। লটারির সঙ্গে প্রবল যোগ রয়েছে আমাদের প্রাপ্তিভাগ্যর। অর্থাৎ, কপালে যদি থাকে তা হলে সামান্য অঙ্কের লটারির টিকিট কেটেও প্রচুর টাকা পাওয়া যায়। আবার ভাগ্যে যদি না থাকে তা হলে সঞ্চয়ের সমস্ত টাকা খরচ করে টিকিট কেটেও লাভের লাভ হয় না। লটারি কেটে ভাগ্য বদলানো তখনই সহজ হয় যখন প্রাপ্তিযোগ থাকে। এ ক্ষেত্রে ধারণা দিতে পারে একমাত্র লটারি। মে মাসে কোন রাশির লটারি কেটে কেমন ফলপ্রাপ্তি হবে, জেনে নিন।

মেষ– মে মাসে মেষ রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে লটারির দিকে এগোন। আর্থিক দিকটা খুব একটা ভাল নয়। হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের মে মাসের কোনও সময়ই বেশি অঙ্কের লটারির টিকিট কাটা ঠিক হবে না। এই মাসে আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। লটারি কাটার ইচ্ছা থাকলে ভেবেচিন্তে এগোতে হবে।

মিথুন– মে মাসে মিথুন রাশির জাতক-জাতিকারা আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে, এই মাসের মাঝের দিক করে কাটতে পারেন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব বুঝে এই দিকে এগোন।

সিংহ– মে মাসে সিংহ রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ খুব ভাল দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা খুবই শুভ রয়েছে। এই সময় যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তা হলে কাটতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসে আর্থিক দিকটা বেশ শুভ প্রকৃতির রয়েছে। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে এক বার দেখতে পারেন।

তুলা– মে মাসে তুলা রাশির জাতক-জাতিকারা খুব বুঝে লটারির টিকিট কাটবেন। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মে মাসের প্রথম দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন, একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– লটারির দিকে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মে মাসটা অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিকে খুব শুভ থাকবে।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা মে মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার দিকে ঝোঁক থাকবে, তবে একটু বুঝে চলাই ভাল হবে।

কুম্ভ– মে মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের লটারির টিকিট কাটার জন্য খুব বেশি উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসের শুরুর দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগে আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না, এতে লোকসান হতে পারে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Ticket Lottery Prize
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy