Advertisement
E-Paper

তিন ধর্ষক-খুনির ফাঁসি রদ! সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ নিয়ে কেজরীর পাশেই উপরাজ্যপাল

চলতি মাসেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায়, শুধু মাত্র ‘সন্দেহের বশে’ অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়দানের পর শীর্ষ আদালতের চত্বরে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১১:৩৮
সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে কেজরীওয়াল সরকার।

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে কেজরীওয়াল সরকার। নিজস্ব চিত্র।

দিল্লির ছাওয়ালা গণধর্ষণকাণ্ডে প্রায় এক দশক পর তিন আসামিকে বেকসুর খালাস করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে দিল্লির সরকার। তাতেই অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা।

চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায়, শুধু মাত্র ‘সন্দেহের বশে’ অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়দানের পর শীর্ষ আদালতের চত্বরে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার। জানিয়ে দেওয়া হয়, তারা এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে। তার আগেই সেই পথে হাঁটল দিল্লির অরবিন্দ কেজরীওয়াল সরকার।

২০১২ সালে দিল্লির ছাওয়ালার একটি ফাঁকা মাঠ থেকে ১৯ বছরের এক তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ ছিল, তরুণীকে অপহরণ করে ধর্ষণ এবং পরে খুন করে ওই মাঠে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় রবি কুমার, রাহুল এবং বিনোদ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালে দিল্লির আদালত তিন জনকে দোষী সাব্যস্ত করে। অপরাধীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সেই রায় বহাল রাখে দিল্লি হাই কোর্টও।

পরে ফাঁসির রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিন অপরাধী। সেই মামলায় আট বছর পর গত ৭ নভেম্বর তিন অপরাধীকে বেকসুর খালাস করা হয়।

Chhawla gangrape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy