Advertisement
E-Paper

Kashmir: কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি

সেনা সূত্রে খবর, আগে থেকেই ওই গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর ছিল। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে গ্রামে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৮:৫৯

প্রতীকী ছবি

শনিবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তাকর্মীদের গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। অনন্তনাগের কাওয়ারিগ্রাম এলাকায় এই গুলির লড়াই চলে শনিবার দুপুর থেকে। ভারতীয় সেনা ও জন্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে সেনার তরফ থেকে।

সেনা সূত্রে খবর, আগে থেকেই ওই গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর ছিল। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে গ্রামে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। চারদিক থেকে ঘিরে ফেলার পরে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তারপরেই গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়। ঘটনার ভারতীয় সেনা বা পুলিশের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এখনও মৃত জঙ্গিদের পরিচয় প্রকাশ করা হয়নি ভারতীয় সেনার পক্ষ থেকে। এর আগে পুলওয়ামা ও কুলগাঁওয়ে ভারতীয় সেনার সঙ্গে তিনটি পৃথক গুলির লড়াইয়ে ৫ জঙ্গির মৃত্যু হয় ২৪ ঘণ্টার ব্যবধানে ।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy