একটি, দু’টি বা তিনটি নয়। দেশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে ৩২টি গাড়িকে প্রস্তুত রাখা হচ্ছিল। দিল্লির লালকেল্লার কাছে হুন্ডাই আই ২০-তে বিস্ফোরণ হয়। তবে শুধু এই গাড়িটিই নয়, বৃহস্পতিবার এনডিটিভি-কে তদন্তকারী সংস্থার এক সূত্রে জানানো হয়েছে, সুজ়ুকি ব্রেজ়া, সুইফ্ট ডিজ়ায়ার, ফোর্ড ইকোস্পোর্ট— এই তিনটি গাড়িতেও বিস্ফোরক বোঝাই করে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। সোমবার রাতে আই ২০ গাড়ি লালকেল্লার কাছে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত বহু। সেই গাড়ির ঠিকুজি-কুষ্ঠি নিয়ে তদন্ত শুরু হতেই জানা যায়, দেশে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষা হয়েছিল। সেই তালিকায় ছিল দিল্লির ছ’টি জায়গাও।
বিস্ফোরণে ব্যবহৃত আই ২০ গাড়িটি ছাড়াও বাকি তিনটি গাড়িকে চিহ্নিত করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের দাবি। ওই সূত্র আরও জানিয়েছে, হামলার জন্য এমন গাড়ি ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল, যেগুলির বহু বার মালিকানা এবং হাতবদল হয়েছে। ফলে গাড়িগুলিকে সহজে চিহ্নিত করা যাবে না।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হুন্ডাই আই ২০, ইকোস্পোর্ট গাড়ি দু’টিকে হামলার জন্য উপযোগী করে তোলা হয়েছিল। সংবাদসংস্থা এনআইকে তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, আই ২০ এবং ইকোস্পোর্ট গাড়ি দু’টি সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসতেই আশঙ্কা করা হচ্ছে যে, তা হলে কি ৩২টি গাড়িকেও বিস্ফোরণ ঘটানোর জন্য উপযোগী করে তোলা হয়েছিল? শুধু তা-ই নয়, ওই সূত্রের আরও দাবি, হামলা চালানোর জন্য আট জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দু’জন করে এক একটি দল তৈরি করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়। ওই দলগুলি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিয়ে আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল। ওই সূত্রের আরও দাবি, চিকিৎসক মুজ়াম্মিল, উমর, আদিল এবং শাহিন একযোগে ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন। তার পর উমরের হাতে সেই টাকা তুলে দেওয়া হয় হামলার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য। তদন্তকারী সংস্থার ওই সূত্রের দাবি, গুরুগ্রাম, নুহ এবং আশপাশের এলাকা থেকে বিস্ফোরক তৈরির মশলা ‘এনপিকে’ কেনা হয়েছিল। শুধু তা-ই নয়, সিগন্যাল অ্যাপে একটি গ্রুপ তৈরি করেছিলেন উমর। সেই গ্রুপে দুই থেকে চার জন ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, বুধবার ফরিদাবাদ পুলিশ ডিএল ১০ সিকে ০৪৫৮ নম্বরের একটি ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে। সন্দেহ করা হচ্ছে, সেটি দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত চিকিৎসক উমরের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?