Advertisement
E-Paper

ফের বিজেপি সভাপতি অমিত, অনুষ্ঠানে এলেন না আডবাণী-জোশীরা

কোনও রকম বিরোধিতা ছাড়াই দ্বিতীয় বারের জন্য বিজেপির সভাপতি হলেন অমিত শাহ। রবিবার দিল্লিতে দলের সদর দফতরে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের উপস্থিতিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:৩২

কোনও রকম বিরোধিতা ছাড়াই দ্বিতীয় বারের জন্য বিজেপির সভাপতি হলেন অমিত শাহ। রবিবার দিল্লিতে দলের সদর দফতরে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের উপস্থিতিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। গত বুধবার দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে বলা হয়, রবিবারই সভাপতি পদের জন্য মনোনয়ন পেশ করা হবে। তবে অমিত শাহ যে ফের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন সেই ইঙ্গিত ওই দিনই পাওয়া গিয়েছিল। এ দিন যথারীতি এই অনুষ্ঠানে গরহাজির ছিলেন লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহার মতো প্রবীণ নেতারা। বিহার নির্বাচনে বিজেপির ভরাডুবির পর মনে করা হয়েছিল এ বার অমিত শাহের ডানা ছাঁটা হবে। আডবাণী, যশবন্ত এবং মুরলী মনোহকর জোশীর মতো নেতারার চাইছিলেন না অমিত ফের দায়িত্ব পান। কিন্তু লোকসভা নির্বাচনের ফল এবং উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ফের অমিতকেই সেনাপতি বানালেন মোদী। অমিত শাহকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, “ওঁর উপর আমার পূর্ণ আস্থা আছে। অমিতের নেতৃত্বে দল আরও সাফল্য পাবে।”

এ দিন সভাপতি পদের জন্য অমিতের নাম প্রস্তাব করেন নরেন্দ্র মোদী। তাঁকে সমর্থন করেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। ২০১৯ পর্যন্ত অমিত শাহ এই পদে বহাল থাকবেন। আগামী ২৮ জানুয়ারি বিজেপির সংসদীয় বৈঠকে তাঁকে স্বাগত জানাবে দল।

আরও পড়ুন...

রবিবারই বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন অমিত শাহ

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy