Advertisement
E-Paper

RBI - ATM Charges: এটিএম থেকে টাকা তুলতে লাগবে ২১ টাকা, বাড়ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের খরচও

আপাতত গ্রাহকেরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে ৫ বার লেনদেনের সুবিধা পেয়ে থাকেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১২:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বিনামূল্যে লেনদেনের সুবিধা ফুরোলেই প্রতি বার এটিএমে টাকা তুলতে ২১ টাকা করে অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকেই চালু হবে এই নতুন নিয়ম। একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আপাতত গ্রাহকেরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে মাসে পাঁচ বার লেনদেনের সুবিধা পেয়ে থাকেন। এই লেনদেন টাকা তোলা বা জমা করা সংক্রান্ত হতে পারে, আবার অ-অর্থনৈতিক অন্যান্য পরিষেবা সংক্রান্তও হতে পারে। এত দিন এই বিনামূল্য পরিষেবা ফুরোলে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে দিতে হত গ্রাহককে। আগামী বছরের প্রথম দিন থেকে এই পরিষেবা লেনদেন পিছু এক টাকা করে বাড়ছে।

এ ছাড়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের টাকা লেনদেনের বিষয়গুলি দেখভাল করে যে সব সংস্থা, তাদের থেকে নেওয়া পরিষেবা মূল্যও বাড়ানো হয়েছে। অর্থনৈতিক লেনদেনের জন্য তা ১৫ টাকা থেকে বাড়িয়ে লেনদেন পিছু ১৭ টাকা করা হয়েছে। অ-অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা বাড়িয়ে করা হয়েছে ছ’টাকা।

ATM bank RBI Credit Card Debit Card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy