Advertisement
E-Paper

প্রেমিকার পেটে ১০ বার ছুরি! বিয়েতে বাড়ির আপত্তির কথা জানানোয় ‘শাস্তি’ দিলেন প্রেমিক

গত পাঁচ বছর ধরে ২৫ বছরের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দিনাকর। কিন্তু তরুণীর পরিবার দিনাকরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। তা নিয়েই যুগলের মধ্যে গোলমাল বাধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ০৯:১৬
representational image

বিয়েতে আপত্তি পরিবারের, প্রেমিকাকে খুন করলেন প্রেমিক। — প্রতীকী ছবি।

মিলছে না জাত। মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল বাড়ির লোকেদের। সে কথা প্রেমিককে জানাতেই রেগে গিয়ে প্রেমিকার পেটে পর পর দশ বার ছুরি মারার ঘটনা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রেমিকা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। পুলিশ প্রেমিক দিনাকরকে গ্রেফতার করেছে।

২৮ বছরের দিনাকরের সঙ্গে বছর পাঁচেক ধরে সম্পর্ক বছর ২৫-এর এক তরুণীর। বেসরকারি সংস্থার কর্মী দিনাকরের সঙ্গে যদিও এই সম্পর্ককে মেনে নিতে রাজি ছিল না তরুণীর পরিবার। তা নিয়ে তরুণীর পরিবারে সমস্যা লেগেই ছিল। সম্প্রতি সেই সমস্যার কথা তরুণী জানান দিনাকরকে। কিন্তু সমাধানের পরিবর্তে ‘খতম’ করার রাস্তা নেন দিনাকর।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক দিন দিনাকর প্রেমিকার সঙ্গে দেখা করেন এবং বাড়ির সমস্যা নিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এর পরেই পকেট থেকে চাকু বার করে সোজা প্রেমিকার পেটে বসিয়ে দেন দিনাকর। তার পর একটানা ছুরি দিয়ে প্রেমিকাকে কোপাতে থাকেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেঙ্গালুরু পুলিশ দিনাকরকে গ্রেফতার করেছে।

বেঙ্গালুরু পুলিশের ডিসিপি (পূর্ব) জানিয়েছেন, দু’জন প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ে দেওয়া নিয়ে আপত্তি ছিল তরুণীর পরিবারের। সেই আক্রোশেই তরুণীকে ছুরি মেরে খুন করেন দিনাকর।

Murder police new couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy