Advertisement
E-Paper

সানি লিওনির ফ্যাশন শো’র মঞ্চের কাছে বিস্ফোরণ!

মণিপুরের ইম্ফলে একটি ফ্যাশন শোতে শোস্টপার করা হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। তার আগের দিন বিস্ফোরণে কাঁপল ওই এলাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪
photograph of sunny leone

ফ্যাশন শোতে শোস্টপার হিসাবে র‍্যাম্পে হাঁটার কথা সানি লিওনির। ফাইল চিত্র।

বলিউড অভিনেত্রী সানি লিওনের র‍্যাম্পে হাঁটার আগের দিন বিস্ফোরণে কাঁপল ইম্ফল। শনিবার সকালে ইম্ফলে বিস্ফোরণ ঘটেছে। যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, রবিবার সেখানেই ফ্যাশন শোতে র‌্যাম্পে হাঁটার কথা সানির। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৬টা ৬ মিনিটে পূর্ব ইম্ফলের হাপটা কানজেইবাং এলাকায় বিস্ফোরণ ঘটে। ওই এলাকাতেই রবিবার ফ্যাশন শো রয়েছে। সেখানে শোস্টপার হিসাবে র‌্যাম্পে হাঁটার কথা সানির। বিস্ফোরণের জেরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

‘হাউস অফ আলি’র পক্ষ থেকে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। মণিপুরে খাদি এবং হস্তচালিত তাঁতে তৈরি পোশাকের প্রদর্শনী করা হবে শোয়ে। সানি শোস্টপার হওয়ায় ওই ফ্যাশন শো ঘিরে উন্মাদনা ছড়িয়েছে। শোয়ের অধিকাংশ টিকিটই বুক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই আবহে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Sunny Leone Blast Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy