Advertisement
E-Paper

Blast in Mohali: পঞ্জাবের গোয়েন্দা বিভাগের দফতর লক্ষ্য করে গ্রেনেড হামলা

পাঞ্জাবের মোহালিতে পুলিশ গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা। আপাতত কোনও হতাহতের খবর নেই। 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০৮
ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ছবি পিটিআই।

পঞ্জাবের মোহালিতে পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের বাইরে গ্রেনেড হামলা হয়। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। আপাতত কোনও হতাহতের খবর নেই।

পঞ্জাব সরকার জানিয়েছে, জঙ্গিরা এই হামলা করেনি।পুলিশ সূত্রে খবর, দফতরের সামনের রাস্তায় রকেট চালিত গ্রেনেড বা আরপিজি-এর হামলা হওয়ার ফলে দফতরের জানলার কাঁচ ভেঙে যায়।

মোহালি থানার পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭.৪৫ নাগাদ সাহিবজাদা অজিত সিং নগরের সেক্টর ৭৭ এলাকায় এই হামলা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেন্সিক বিভাগের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Blast Punjab Mohali Intelligence Police headquarter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy