Advertisement
E-Paper

খেলতে খেলতে উধাও শিশু, দিন ফুরোতে দেহ পাওয়া গেল বাড়ির কাছেই

নিহত বালকের নাম আরিয়ান শর্মা। তার বাবা পেশায় পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাত পর্যন্ত ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ জানান তিনি। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২৩:৪৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাড়ির উঠোন থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের বালক। ২৪ ঘণ্টা পর বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরত্বে খুঁজে পাওয়া গেল তার দেহ। মধ্যপ্রদেশের ভিন্ড এ এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, নিহত বালকের বাবাও একজন পুলিশকর্মী।

নিহত বালকের নাম আরিয়ান শর্মা। তার বাবা পেশায় পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাত পর্যন্ত ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ জানান তিনি। স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছে। পাঁচটি দলে ভাগ হয়ে এলাকায় এবং এলাকার বাইরেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি।

পরের দিন সকালে আরিয়ানের বাড়ির কাছেই একটি নির্মীয়মান বাড়ির ভিতরে বস্তায় মোড়া দেহ পাওয়া যায় তার। ওই বাড়িতে কাজ করতে আসা শ্রমিকেরা সকালে এসে প্রথম দেহটি দেখতে পান। তারাই খবর দেন পুলিশকে। পুলিশ দেহটি পরীক্ষা করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। তবে প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছে গলায় শাড়ির ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে ওই কিশোরকে।

Bhopal Child death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy