Advertisement
E-Paper

টুকরো খবর

দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক দম্পতি। বৃহস্পতিবার গভীর রাতে ধুবুরি জেলার সাপটগ্রাম থানার রানিগঞ্জ-কুর্শাকাটি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত আবুল কালাম আজাদ (৪০) ও তাঁর স্ত্রী সকিলা বিবি (৩৩) পেশায় মুদি ব্যবসায়ী। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। বছর দুয়েকের একটি শিশুকন্যা রয়েছে দম্পতির। বাড়ির কাছেই ব্যবসায়ীর একটি ছোট মুদির দোকান রয়েছে।

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:৩৩

গুলিতে হত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক দম্পতি। বৃহস্পতিবার গভীর রাতে ধুবুরি জেলার সাপটগ্রাম থানার রানিগঞ্জ-কুর্শাকাটি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত আবুল কালাম আজাদ (৪০) ও তাঁর স্ত্রী সকিলা বিবি (৩৩) পেশায় মুদি ব্যবসায়ী। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। বছর দুয়েকের একটি শিশুকন্যা রয়েছে দম্পতির। বাড়ির কাছেই ব্যবসায়ীর একটি ছোট মুদির দোকান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাতে ওই এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছিল। তাঁরা শুয়ে পড়ার পরে দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে কাছ থেকে দু’জনের মাথায় গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। শুক্রবার সকালে অনেক বেলা পর্যন্ত ওই ব্যবসায়ী দোকান না খোলায় এলাকার বাসিন্দারা খোঁজ খবর শুরু করে তাঁদের বাড়িতে যান। সে সময় ঘর থেকে শিশুর কান্না শুনতে পেয়ে বাসিন্দারা ঘরে ঢুকে বিছানার ওপর ওই দম্পতির গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ধুবুরি জেলা পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তলের ৪টি গুলির খোল উদ্ধার করে। তবে কে বা কারা এবং কী কারনে ওই দম্পতিকে খুন করল তা এখনও জানতে পারেনি পুলিশ। ধুবুরি জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ বরা জানান, “তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।’’

মন্দিরের সন্ধান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

কুয়ো খুঁড়তে গিয়ে মিলল প্রাচীন এক মন্দিরের ভগ্নাবশেষ। রাজ্য প্রত্নতত্ত্ব দফতর সূত্রে জানা গিয়েছে, লখিমপুরের ভিতরিপাম গ্রামে এক গ্রামবাসী বাড়ির পিছনে কুয়ো খুঁড়ছিলেন। তখনই মাটির তলা থেকে ওঠে মূর্তি-সহ বিভিন্ন প্রত্ন-সামগ্রী। পরে মাটির তলায় দেওয়াল থাকার চিহ্নও মেলে। এএসআই ও রাজ্যের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান। অনুমান, ওই এলাকায় দশম থেকে দ্বাদশ শতকের কোনও মন্দির মাটির নীচে চাপা পড়ে রয়েছে। শীঘ্রই ওই এলাকায় খনন কাজ চালানো হবে।

আমিরের রেহাই

অনিচ্ছাকৃত হত্যার মামলায় যে দিন কিছুটা স্বস্তি পেলেন সলমন খান, সে দিনই আমির খানের বিরুদ্ধে একটি মামলা খারিজ করে দিল গুজরাত হাইকোর্ট। কচ্ছে ‘লগান’ ছবির শ্যুটিংয়ের সময়ে আমির ও তাঁর সহযোগীরা চিঙ্কারা হরিণের ছবি তুলে তার অবৈধ বাণিজ্যিক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করে রাজ্য বন দফতর। হাইকোর্ট জানিয়েছে, ছবিতে কম্পিউটারে চিঙ্কারার ছবি তৈরি করে ব্যবহার করা হয়েছিল।

ক্ষমাপ্রার্থী ফারহা

‘সব প্রাণই মুল্যবান। সে যে কোনও মানুষেরই হোক না কেন। নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব অন্যদের জীবন রক্ষা করা।’ বক্তা আর কেউ নন, ডিজাইনার ফারহা আলি খান। সল্লুর সাজা হওয়ার পর যিনি টুইট করেছিলেন, ‘কেউ যদি রাস্তায় না শুতো, তা হলে তো সলমন কাউকে চাপা দিত না’। সমালোচনার মুখে সেই ফারহাই বদলে দিলেন বয়ান। আগের টুইটের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন তিনি। তবে তাতে রক্ষা পাননি ফারহা। তাঁর এবং গায়ক অভিজিতের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল বিহারের আদালত।

পিছোল মুক্তি

ছবি মুক্তির কথা ছিল ১৫ মে। কিন্তু সলমনের এই ‘দুঃসময়ে’ তাঁর পাশে দাঁড়াতে সেই মুক্তি পিছিয়ে দিলেন পরিচালক ফয়জল সেফ। তিনি বলেছেন, ‘সলমন ও তাঁর পরিবার এবং গোটা বলিউডের জন্য এখন খুব দুশ্চিন্তার সময়। আমরা তাই ছবি প্রকাশ এক সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। শুধু আমি নই, গোটা বলিউডের উচিত খান পরিবারের পরিবারের পাশে দাঁড়ানো।’’

মাঁঝির নয়া দল হাম

কথা ছিল ১০ মে নতুন দলের নাম ঘোষণা করবেন জিতনরাম মাঁঝি। কিন্তু আজই তিনি হিন্দুস্তান আওয়াম মোর্চাকে (হাম) নতুন রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করলেন। দল হিসেবে হাম-এর আত্মপ্রকােশর পরে মাঁঝি জানান, তাঁরা একলা চলো নীতি নিয়েই চলবেন। আগামী বিধানসভা ভোটে ‘হাম’ ২৪৩টি আসনেই প্রার্থী দেবে। ভোট পরবর্তী পরিস্থিতি বিচার করে তাঁরা জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দলের নতুন সভাপতি হয়েছেন শকুনি চৌধুির।

হত তিন জঙ্গি

যৌথবাহিনীর আক্রমণে মারা গেল জিএনএলএ কম্যান্ডার সঞ্জয় ওরফে গামবাট। পুলিশ ও সেনা উত্তর গারো হিল জেলার রেসুবেলপাড়া এলাকার চিদারেট গ্রামে হানা দেয়। সেখানে গুলির লড়াইয়ে গামবাট মারা যায়। দক্ষিণ গারো হিলের আমোনপারা গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে আর এক জিএনএলএ জঙ্গি মারা যায়। অসমের কোকরাঝাড়ে উল্টাপানিতে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক এনডিএফবি জঙ্গির মৃত্যু হয়েছে।

দেহ মিলল

শেষ পর্যন্ত রাস্তার ধার থেকে অপহৃত কংগ্রেস কর্মীর দেহ মিলল। মণিপুরের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আসন্ন গ্রামসভা ও নগর পরিষদের নির্বাচনের জন্য প্রচারের কাজ সেরে বুধবার সন্ধ্যায় মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তামেংলং জেলার ওকটান গ্রামের বাসিন্দা ডি এস সাজন। কিন্তু রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে। পরে তাঁর মোটর সাইকেলটি অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আজ হাওচং ও ইজেইরং এলাকার মধ্যবর্তী স্থানে সাজনের গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়।

যাবজ্জীবন

জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩২ জনের যাবজ্জীবন দিল আদালত। অসমের বরপেটা জেলার ধর্মপুর গ্রামে ১৯৯৮ সালের ১ অক্টোবর ওয়াহাব আলি নামে এক ব্যক্তিকে জমি সংক্রান্ত বিবাদের জেরে হত্যা করা হয়।

এনজিএন পরিষেবা

ল্যান্ডলাইন টেলিফোন থেকে ভিডিও কনফারেন্সিং করার সুযোগ এ বার আগরতলাবাসীও পেতে চলেছে। এ জন্য আলাদা করে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে না। স্কাইপে, হোয়াটসঅ্যাপে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে বিএসএনএল ইতিমধ্যেই ‘নেক্সট জেনারেশন নেটওয়ার্ক’ (এনজিএন) পরিষেবা চালু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। এ বার ত্রিপুরায়।

রামদেব বচন

পঞ্জাবের যুব সমাজের প্রায় ৮০ শতাংশ মাদকের প্রকোপে পড়ে গিয়েছেন বলে দাবি করলেন যোগগুরু রামদেব। শুক্রবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং সরকারের অন্যান্য নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রামদেবের। পঞ্জাবে মাদকের প্রকোপ নিয়ন্ত্রণ করতে তাঁরা নানা চিন্তাভাবনা করছেন বলে রামদেবের দাবি।

মাও অবরোধ

নরেন্দ্র মোদীর ছত্তীসগঢ় সফরের ঠিক এক দিন আগে কাঁকের জেলার অন্যতম প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মাওবাদীরা। পুলিশ সূত্রের খবর, শুক্র ও শনিবার সংশ্লিষ্ট জেলায় ‘দণ্ডকারণ্য বন্‌ধ’ ঘোষণা করেছে তারা। রাস্তায় গাছ ফেলে, ব্যানার টাঙিয়ে ভানুপ্রতাপপুর-পাখাঞ্জোরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেয় নিরাপত্তারক্ষী ও বম্ব স্কোয়াডের দল।


জেলাশাসকের দফতরের সামনে বিজেপির ধর্না। শুক্রবার শিলচরে। ছবি: স্বপন রায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy