ভারতে সংখ্যালঘুদের উপর নিপীড়ন সংক্রান্ত আন্তর্জাতিক রিপোর্ট গত দেড় দশকে যত বারই আলোচিত হয়েছে, সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে নয়াদিল্লিকে। এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ঘরোয়া রাজনীতিতে বিরোধীরা প্রচারের সুযোগ পাক, একেবারেই চায় না মোদী সরকার। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত নেদারল্যান্ডস সফরে তাই বহু ইতিবাচক দিককে সামনে আনা হলেও মধুরেণ সমাপয়েৎ হল না।
ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান সে দেশের প্রধানমন্ত্রী রব জেটেন। সফরের শেষ দিনে ভারত বিস্তৃত ভাবে তার প্রত্যুত্তর দিল ঝাঁঝালো স্বরে। ভারত নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সম্পর্কে উন্নীত করার শীর্ষ বৈঠকের পরেই ভারতের সংশ্লিষ্ট বিভাগীয় সচিব সিবি জর্জ জেটেনের এই বিষয়ে বিবৃতিকে ভারতের সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামো সম্পর্কে মৌলিক বোঝাপড়ার অভাব বলে পাল্টা আক্রমণ করলেন।
এই বিষয়ে নিজেদের গৌরবকে তুলে ধরতে ইহুদিদের উপর অত্যাচারের ঐতিহাসিক প্রেক্ষিতকে ব্যবহার করতে দেখা গিয়েছে জর্জকে। তিনি বলেছেন, ‘‘এই ধরনের মন্তব্যেই বোঝা যায় ভারত সম্পর্কে ধারণা এবং বোঝাপড়ার কত অভাব রয়েছে। আমাদের দেশে ইহুদিরা কখনও নিপীড়নের মুখে পড়েননি। আমাদের দেশে খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি মানুষ রয়েছেন। ইসলামের বৃদ্ধি ঘটেছে। যে সমস্ত সংখ্যালঘু আক্রমণের মুখ পড়েছেন তাঁরা সর্বদা ভারতে এসেছেন।’’ সূত্রের খবর, জেটেনের সঙ্গে এই কূটনৈতিক মন কষাকষি শুরু হয়েছে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠকে। যেখানে সে দেশের জোট সরকারের নেতা তথা প্রধানমন্ত্রী ধর্মাচরণের স্বাধীনতা এবং মানবাধিকার সংক্রান্ত পশ্চিমের কিছু রিপোর্টের প্রসঙ্গ তুলে এনেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)