Advertisement
E-Paper

দাদরি কাণ্ড: গ্রেফতার ১০ অভিযুক্তই

দাদরি কাণ্ডে অভিযুক্ত দশম এবং শেষ ব্যক্তিকেও গ্রেফতার করল পুলিশ। দাদরি সার্কেল অফিসার অনুরাগ সিং জানিয়েছেন গত রবিবার পশ্চিম উত্তর প্রদেশের সারধানাতে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হরি ওমকে।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৫ ১২:৩৭

দাদরি কাণ্ডে অভিযুক্ত দশম এবং শেষ ব্যক্তিকেও গ্রেফতার করল পুলিশ। দাদরি সার্কেল অফিসার অনুরাগ সিং জানিয়েছেন গত রবিবার পশ্চিম উত্তর প্রদেশের সারধানাতে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হরি ওমকে।

গত ২৮ সেপ্টেম্বর ফ্রিজে বিফ রাখার গুজবের জেরে ধর্মান্ধ কিছু উন্মত্ত ব্যক্তি পিটিয়ে খুন করে বছর পঞ্চাশের প্রৌঢ় মহম্মদ ইখলাককে। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। কেন্দ্রে সরকারের বিপক্ষে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, অসহিষ্ণুতার অভিযোগ তোলেন বিরোধীরা। পুরস্কার ফিরিয়ে প্রতিবাদ জানান একের পর এক শিল্পী-সাহিত্যিক।

ঘটনার পরের দিনই ছয় অভিযুক্ত শ্রী ওম, বিবেক, গৌরভ, সৌরভ, সন্দীপ ও রূপেন্দ্রকে গ্রেফতার করা হয়। পরের দিন ধরা হয় বিশাল ও শিবমকে। বিশাল স্থানীয় এক বিজেপি নেতার ছেলে। বাকিরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক বলে পরিচিত।

Advertisement

১২ অক্টোবর দিল্লি থেকে গ্রেফতার করা হয় নবম এবং একমাত্র নাবালক অভিযুক্তকে।

dadri, dadri lynching, uttar pradesh, intollerence, bjp, beef
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy