Advertisement
E-Paper

হোটেলে ডেকে লাগাতার ধর্ষণ কিশোরীকে, বন্ধুদের সঙ্গে সঙ্গমের জন্যও চাপ দিয়েছিলেন অভিযুক্ত!

নির্যাতিত তরুণী দিল্লির বাসিন্দা। কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করেন। অভিযুক্তের নাম অভিষেক। গুরুগ্রামের বাসিন্দা তিনি। বুধবার থানায় গিয়ে অভিযোগ করেছেন নির্যাতিতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৪
representational image of rape

কলেজ ছাত্রীর অভিযোগ, যখন প্রথম বার ধর্ষিতা হয়েছিলেন, তখন তিনি নাবালিকা ছিলেন। ছবি: প্রতীকী

সমাজমাধ্যমে পরিচয় হয়েছিল তরুণের সঙ্গে। সেই তরুণের বিরুদ্ধে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ আনলেন তরুণী। কলেজ ছাত্রীর অভিযোগ, যখন প্রথম বার ধর্ষিতা হয়েছিলেন, তখন তিনি নাবালিকা ছিলেন। এখানেই শেষ নয়, বন্ধুদের সঙ্গে সঙ্গমের জন্যও তরুণীকে যুবক চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। এর পরেই আর বসে থাকেননি তরুণী। থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। মামলা দায়ের করেছে পুলিশ। দিল্লির ঘটনা।

নির্যাতিত তরুণী দিল্লির বাসিন্দা। কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করেন। অভিযুক্তের নাম অভিষেক। গুরুগ্রামের বাসিন্দা তিনি। বুধবার থানায় গিয়ে অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতাকে খুনের হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত।

তরুণী জানিয়েছেন, ২০২০ সালের জুলাই মাসে সমাজমাধ্যমে অভিষেকের সঙ্গে পরিচয় হয় তাঁর। গুরুগ্রামের একটি পার্কে প্রথম বার তাঁদের দেখা হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে একটি শপিংমলে দ্বিতীয় বার দেখা হয় তাঁদের। তরুণীর অভিযোগ, শপিং মল থেকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে অভিষেক তাঁকে ধর্ষণ করেন। নির্যাতিতা আরও জানিয়েছেন, তার পর থেকে বার বার তাঁকে ফোন করে ডেকে পাঠাতেন অভিষেক। মানেসরের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন একাধিক বার। নির্যাতিতা বলেন, ‘‘অভিষেক আমায় ব্ল্যাকমেল করতে শুরু করেন। গত সেপ্টেম্বরে ফের আমাকে ডেকে পাঠিয়ে ধর্ষণ করেন।’’

২০২০ সালে নির্যাতিতা নাবালিকা ছিলেন। তাই অভিষেকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে ডিএলএফ ফেস ২ থানায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাঁকে নিম্ন আদালতে পেশ করা হয়েছে। সেখানে তাঁর বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Delhi Rape Case Instagram Gurugram Girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy