দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এ বার প্রকাশ্যে এল নতুন সিসিটিভি ফুটেজ। জানা গেল, সোমবার সন্ধ্যায়, বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন সেই ‘ঘাতক’ গাড়ির চালক উমর উন-নবি। পুরনো দিল্লির ওই চত্বরে হেঁটেও বেড়িয়েছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ়-ই-ইলাহি মসজিদের দিকে ধীরপায়ে হেঁটে যাচ্ছেন উমর। কোনও দিকে না তাকিয়ে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছেন তিনি, পরনে কালো পোশাক। মাঝে এক বার মাথা ডান দিকে ঘোরাচ্ছেন, তখনই সিসিটিভিতে তাঁর মুখ ধরা পড়ছে। তার পর ফের সামনে হেঁটে যাচ্ছেন তিনি। তার পর তাঁকে আর দেখা যায়নি। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর— দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত পার্ক করা ছিল লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে। সম্ভবত ফৈজ়-ই-ইলাহি থেকে সরাসরি সেখানেই চলে যান উমর। ঘটনাচক্রে, এর কিছু ক্ষণ পরেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় উমরের গাড়িতে।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের অদূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল। এখনও সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। অন্য দিকে, সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিস্ফোরণে আহত এক ব্যক্তির। ফলে সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?