একে একে ধরা পড়ছিলেন সঙ্গীরা। কেউ ফরিদাবাদ, কেউ কাশ্মীর, কেউ সাহারানপুর থেকে। সম্ভবত তাতে ভয় পেয়ে গিয়েছিলেন চিকিৎসক উমর উন-নবি বা উমর মহম্মদ— দিল্লি বিস্ফোরণকাণ্ডে ‘ঘাতক’ সেই গাড়ির চালক। আর সে কারণেই বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটর নিয়ে তড়িঘড়ি গাড়িতে চড়ে রওনা দিয়েছিলেন ফরিদাবাদ থেকে দিল্লির উদ্দেশে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে এ বার এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের সূত্রে জানানো হয়েছে, সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে ৩৬০ কেজি আরডিএক্স তৈরির রাসায়নিক (অ্যামোনিয়াম নাইট্রেট) উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন সন্দেহভাজনেরা। তাই মজুত থাকা বাকি বিস্ফোরক গাড়িতে তুলে উমরের হাত দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। আবার, এমনটাও হতে পারে যে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাঁরা ‘প্রমাণ’ লোপাট করতে অবশিষ্ট বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। তদন্তকারী সূত্রে খবর, উমরের গাড়িতে তরল অ্যামোনিয়াম নাইট্রেট এবং একটি ডিটোনেটর ছিল। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম্সকে বলেন, ‘‘ফরিদাবাদ এবং জম্মু-কাশ্মীর থেকে বাকিদের আটক করা হলেও উমর কোনও ভাবে পালিয়ে যান। তবে ক্রমবর্ধমান চাপের মুখে এবং ধরা পড়ার ভয়েই শেষমেশ তাড়াহুড়ো করে এমন কাজ করে বসেন তিনি।’’
আরও পড়ুন:
তদন্তে আরও জানা গিয়েছে, উমরের নামে পাঁচটি মোবাইল নম্বর নথিভুক্ত ছিল। কিন্তু ঘটনার দিন দশেক আগে থেকেই সবক’টি ফোন বন্ধ করে দেন ওই যুবক। ৩০ অক্টোবরের পর থেকে তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যায়নি। ওই সময়ে চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেননি উমর। ৯ নভেম্বর ফরিদাবাদে এক অভিযানে ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটর, টাইমার এবং রাইফেল উদ্ধার হওয়ার পর পুরোপুরি আত্মগোপনে চলে যান তিনি। তদন্তকারী ওই কর্তা বলেন, ‘‘ওই যুবক হয়তো চাপের মধ্যে ছিলেন। আসলে তিনি বুঝতে পারছিলেন যে তাঁর সব রাস্তা বন্ধ হয়ে আসছে। বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অবশিষ্ট অ্যামোনিয়াম নাইট্রেট এবং একটি ডিটোনেটর নিয়ে দিল্লিতে পালিয়ে যান তিনি।’’
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর পেশায় চিকিৎসক ছিলেন। শ্রীনগরের এক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারির পড়াশোনা করেছিলেন ৩৬ বছর বয়সি উমর। ২০১৭ সালে এমবিবিএস পাশ করেন। পরিবারের দাবি, খুবই শান্ত এবং চুপচাপ স্বভাবের ছিলেন উমর। সব সময় পড়াশোনা নিয়েই থাকতেন। এ হেন ছেলে কী ভাবে এমন চক্রে জড়িয়ে পড়লেন, ভেবে পাচ্ছেন না পরিজনেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?