Advertisement
E-Paper

‘হিন্দিকেই তো তামিল হরফে লেখা হচ্ছে’, ভোটের তামিলনাড়ুতে এ বার ডিএমকের নিশানায় রেলের দফতর

ত্রিচির রেলের আঞ্চলির দফতরের ফটকটির নাম দেওয়া হয়েছে ‘কর্তব্য দ্বার’। হিন্দি, ইংরেজি, তামিল তিন ভাষাতেই সেই নাম ফটকে লেখা হয়েছে। কিন্তু তাতে আপত্তি ডিএমকের। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের অভিযোগ, ওটি আদতে হিন্দিভাষায় নাম। সেটিকেই তামিলে এবং ইংরেজিতে লেখা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২৩:৩০

ছবি: সংগৃহীত।

বিধানসভা ভোটের আগে আবার হিন্দিবিরোধী আন্দোলনে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। এ বার তাদের নিশানায় ভারতীয় রেল!

ত্রিচির রেলের আঞ্চলির দফতরের ফটকটির নাম দেওয়া হয়েছে ‘কর্তব্য দ্বার’। হিন্দি, ইংরেজি, তামিল তিন ভাষাতেই সেই নাম ফটকে লেখা হয়েছে। কিন্তু তাতে আপত্তি ডিএমকের। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দলের অভিযোগ, ওটি আদতে হিন্দিভাষায় নাম। সেটিকেই তামিলে এবং ইংরেজিতে লেখা হয়েছে।

আন্দোলনকারী ডিএমকে কর্মীরা বুধবার ত্রিচির রেলের আঞ্চলিক দফতরের ফটকের নেমপ্লেটে কালি লাগিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন এ প্রসঙ্গে বলেন, ‘‘এটি কেন্দ্রের মদতে হিন্দি আগ্রাসনের নির্লজ্জ উদাহরণ। তামিলনাড়ুতেও হিন্দি নাম রাখা হচ্ছে। একই ভাষাকে তিনটি আলাদা আলাদা হরফে লেখা হচ্ছে। দ্রাবিড় ভাবাবেগ আহত হচ্ছে।’’ তাঁর অভিযোগ, এই হিন্দি আগ্রাসনের জেরে ভোজপুরী, মৈথিলী, অওয়ধী, ব্রজবুলি, বুন্দেলির মতো উত্তর ভারতের বহু ভাষাও বিপন্ন হয়ে পড়েছে।

DMK Tamil Nadu Language Issue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy