Advertisement
E-Paper

হাসপাতালের সামনে মৃত শিশুকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর!

মঙ্গলবার জয়পুরের মহিলা চিকিৎসালয়ের সামনে এক মৃত শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছিল একটি কুকুর। কিছু ক্ষণ পরে মৃত শিশুটিকে ফেলে চলে যায় সে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৪:২৬
জয়পুরের মহিলা চিকিৎসালয়ের সামনে এক মৃত শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছিল একটি কুকুর।

জয়পুরের মহিলা চিকিৎসালয়ের সামনে এক মৃত শিশুকে নিয়ে ঘোরাঘুরি করছিল একটি কুকুর। প্রতীকী ছবি

হাসপাতালের সামনে ঘুরে বেড়াচ্ছিল একটি রাস্তার কুকুর। তার মুখে কী একটা যেন রয়েছে। ভাল করে দেখে বোঝা গেল, কুকুরটির মুখে রয়েছে মৃত এক শিশু। হাসপাতালের সামনে ঘোরাঘুরি করার পর সেখানেই মৃত শিশুটিকে ফেলে চলে গেল কুকুরটি। মঙ্গলবার এই ঘটনাটি জয়পুরের মহিলা চিকিৎসালয়ে ঘটেছে। শিশুটির জন্ম ওই হাসপাতালে হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত নন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের সুপার আশা বর্মাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘একটি কুকুর মৃত শিশুটিকে মুখে নিয়ে হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিল। তা দেখে পুলিশকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ।’’ এই শিশুর জন্ম কোথায় তা নিয়ে হাসপাতালেও তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বাবা-মা কে, তা খুঁজে বের করতে পুলিশকে হাসপাতালের তরফে সহায়তা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার।

আশা বলেন, ‘‘জন্মানোর সময় অথবা জন্মের পর কোনও শিশু মারা গেলে আমরা সদ্যোজাতের বাবা-মা, আত্মীয় পরিজনদের খবর দিই। শেষকৃত্য যেন করতে পারেন, তার জন্য শিশুর দেহও দিয়ে দেওয়া হয়।’’এ ক্ষেত্রে শিশুটির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরের কেউ শিশুটিকে হাসপাতালের কাছাকাছি কোনও এলাকায় ফেলে রেখে যেতেও পারেন বলে অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। তবে পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি। তদন্ত চলছে।

Jaipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy