Advertisement
E-Paper

এ বার গোবর, গোমূত্র কিনুন অনলাইনে!

অনলাইনে কেনাকাটা করতে চাইছেন? কী কিনতে চইছেন? কী কী মেলে ইন্টারনেটে? জামা কাপড়, ফোন, ঘড়ি, খেলনা, সাজগোজের সামগ্রী, গোবর...শেষ নামটা শুনে চমকালেন বুঝি? চমকাবেন না। এ দেশে ই-কমার্স সাইটগুলোতে এখন রমরম করে বিকোচ্ছে গোবর। আরও ভাল করে বললে, ঘুঁটে। অ্যামাজন ইন্ডিয়ায় ১১টা ঘুঁটের দাম ১২০টাকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ১৬:২১

অনলাইনে কেনাকাটা করতে চাইছেন? কী কিনতে চইছেন? কী কী মেলে ইন্টারনেটে? জামা কাপড়, ফোন, ঘড়ি, খেলনা, সাজগোজের সামগ্রী, গোবর...শেষ নামটা শুনে চমকালেন বুঝি? চমকাবেন না। এ দেশে ই-কমার্স সাইটগুলোতে এখন রমরম করে বিকোচ্ছে গোবর। আরও ভাল করে বললে, ঘুঁটে। অ্যামাজন ইন্ডিয়ায় ১১টা ঘুঁটের দাম ১২০টাকা। সাইটগুলোর দাবি সব ঘুঁটেই ১০০% খাঁটি। প্রতিটার ওজন ২০০ গ্রাম। কেউ কেউ কেউ আবার এক প্যাকেটে ২৪টা ঘুঁটের অফার দিচ্ছেন। দাম আরও কিছুটা সস্তা। মাত্র ১৫০। পাওয়া যাচ্ছে, চারটে, ছ’টার প্যাকেটও। দরকার শুধু ইচ্ছা মাফিক বেছে নেওয়ার। অর্ডার দিলেই এক দু’দিনের মধ্যেই বাড়িতে চলে আসবে প্যাকেটে মোড়া ঘুঁটে।

মজার ব্যাপার উত্সবের মরসুমে চুটিয়ে বিকিয়েছে এই প্যাকেট করা ঘুঁটে। পুজো-আচ্চায় যজ্ঞের জন্য গোয়াল থেকে গোবর জোগাড় করে আনা বেশ ঝকমারি। শহরে ঝাঁ চকচকে বহুতলের জঙ্গলে গোয়াল এখন বিরল বিষয়। সহজেই যদি অনলাইনে ‘বিশুদ্ধ’ গোবরের সন্ধান মেলে কে আর কষ্ট করে গোয়ালে ছোটে! ক্রেতারাতো বেজায় খুশি। ই-কমার্স সাইটগুলোতে ক্রেতাদের প্রতিক্রিয়াও বেশ ইন্টারেস্টিং। অনেকেই দাবি করেছেন, যজ্ঞে এই ‘পবিত্র’ গোবরের ব্যবহারে তাদের উত্সব আরও জমে উঠেছে।

Advertisement

অবিশ্যি, গোবর যদি বেশ খানিকটা শুকনো লাগে, চিন্তা নেই, অনলাইনে মিলছে বোতল বন্দি খাঁটি গোমূত্রও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy