দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় এ বার আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে (পিএমএলএ) মামলা রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি এবং ফরিদাবাদের ২৫টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। প্রসঙ্গত, এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকেও দু’টি পৃথক এফআইআরের জন্য তলব করা হয়।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণকাণ্ডের তদন্তে সিদ্দিকির বয়ান নেওয়া অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে। শুধু তা-ই নয়, তদন্তকারী সূত্রের খবর, এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কাজকর্মেরও হদিস মিলেছে, যেগুলি সন্দেহের আওতায় পড়ে। ঘটনাচক্রে, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত ছিলেন বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তেরা। চিকিৎসক উমর-উন-নবি, চিকিৎসক মুজ়াম্মিল গনাই, চিকিৎসক শাহীন সইদ এবং চিকিৎসক আদিল-সহ আরও কয়েক জন। আর তার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল তদন্তকারীদের মনে। তার পর থেকেই আল ফালাহ্তে তল্লাশি অভিযান জারি রেখেছে তদন্তকারী সংস্থাগুলি। এ বার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করল ইডি।
তদন্তকারী এক সূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে বিশ্ববিদ্যালয়ের আর্থিক তহবিল কাজে লেগেছিল কি না, কিংবা জঙ্গিদের আর্থিক মদত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, চিকিৎসক শাহীন সইদের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে বলে সূত্রের খবর। সেই অ্যাকাউন্টে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। সেই টাকা কোথা থেকে এসেছে, কে বা কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রতিটি সূত্র ধরে এগোনোর সময় আল ফালাহে্র আর্থিক লেনদেনকেও তদন্তের আওতায় নিয়ে আসা হয়। আর তার পরই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কেন্দ্রের সবুজ সঙ্কেত পেয়েই আল ফালাহে্র বিরুদ্ধে তদন্তে নামে ইডি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক অডিটেরও নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখাও আলাদা ভাবে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণ নিয়ে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিস্ফোরণকাণ্ডে আল ফালাহে্র নাম উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সম্প্রতি ইউজিসি এবং ন্যাক আলাদা ভাবে অভিযোগ দায়ের করে। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস (এআইইউ) আল ফালাহে্র সদস্যপদ বাতিল করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?