পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার আঁচ কি এ বার লোহিত সাগরেও পড়বে? আশঙ্কা, লোহিত সাগরের নীচে বসানো ফাইবার অপটিক কেব্ল কেটে ফেলতে পারে ইরান বা ইরান-সমর্থিত কোনও সশস্ত্র গোষ্ঠী। যদিও ইরানের তরফে আনুষ্ঠানিক ভাবে বা সরাসরি লোহিত সাগরে হামলা চালানো বা ফাইবার অপটিক কেব্ল কাটার কোনও হুমকি দেওয়া হয়নি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই বিষয়ে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। উদ্বেগপ্রকাশ করা হয়েছে সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টেও। সত্যিই যদি এই কেব্ল কাটা হয়, তবে বিশ্বের একটা বড় অংশে ইন্টারনেট সংযোগ বিঘ্ন হতে পারে। প্রভাব পড়তে পারে ভারতেও।
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, ইরানের সঙ্গে আমেরিকা, ইজ়রায়েলের সংঘাত চরমে ওঠার পরই লোহিত সাগরের নীচে পাতা কেব্ল কাটা হতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। এই সংঘাতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে খবর ছড়িয়েছিল, লোহিত সাগরের নীচে বসানো বেশ কয়েকটি ফাইবার অপটিক কেব্ল ছিঁড়ে গিয়েছিল। যদিও এ সংক্রান্ত খবরের কোনও সত্যতা প্রকাশ্যে আসেনি। অনেক জায়গায় দাবি করা হয়েছিল, ওই কেব্লগুলিতে কাটা দাগ দেখা গিয়েছে। কী ভাবে কেব্লগুলিতে এ ধরনের কাটা দাগ এল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। হুথিরা অপটিক ফাইবার কেটে দিয়ে গাজ়ায় হামাসবিরোধী যুদ্ধ বন্ধ করতে ইজ়রায়েলের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে মনে করেছিলেন অনেকে। আবার কেউ কেউ এ-ও দাবি করেন, একটি বাণিজ্যিক জাহাজ নোঙর খুলে গিয়ে ওই কেব্লগুলির উপর পড়ে। আর তাতেই কিছু অংশ কেটে যায়।
২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া ও আফ্রিকার বেশ কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বিঘ্ন হয়েছিল। প্রভাব পড়েছিল ভারত ও পাকিস্তানে। যদিও হুথি কেব্ল ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছিল। তবে ইরান যুদ্ধে হুথি যোগ দেওয়ার পরে আবার লোহিত সাগরে নীচে পাতা তার কেটে ফেলার আশঙ্কা করছেন অনেকে।
আরও পড়ুন:
গত বছর সেপ্টেম্বরে লোহিত সাগরের নীচে থাকা চারটি প্রধান কেব্লকে প্রভাবিত করেছিল, এমনই জানিয়েছিল আন্তর্জাতিক কেব্ল সুরক্ষা কমিটি। কোন চারটি কেব্ল প্রভাবিত হয়েছিল, তা-ও জানানো হয়েছিল। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়া-পশ্চিম এশিয়া-পশ্চিম ইউরোপ ৪, ভারত-পশ্চিম এশিয়া-পশ্চিম ইউরোপ, ফ্যালকন জিসিএক্স এবং ইউরোপ ভারত গেটওয়ে কেব্লগুলি প্রভাবিত হয়। ওই কমিটি আরও জানিয়েছিল, বছরে যা কেব্ল দুর্ঘটনা ঘটে, তার ৩০ শতাংশই জাহাজের নোঙর ছিঁড়ে যাওয়ার কারণে।
লোহিত সাগরের নীচে থাকা এই কেব্লগুলি বিশ্বের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত। আর্থিক লেনদেন, ক্লাউড, ভিডিয়ো কল, ইমেল, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেটওয়ার্ক সংক্রান্ত পরিষেবা। সেপ্টেম্বর, ২০২৫ সালের ঘটনায় প্রভাব পড়েছিল ভারতে। যদিও সে সময় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়নি। তবে দেশ জুড়ে নেটওয়ার্কগুলি বিভ্রাট হয়।
বিশেষজ্ঞদের মতে, যদি কোনও কারণে লোহিত সাগরের কেব্লগুলির ক্ষতি হয় তবে ভারতে ইন্টারনেট পরিষেবায় বড় প্রভাব পড়তে পারে। বর্তমানে ভারতে ক্লাউড পরিষেবা, অনলাইন পেমেন্ট, এআই-এর উপর নির্ভরতা বাড়ছে। আর তা লোহিত সাগরের নীচে থাকা কেব্লগুলির উপর নির্ভরশীল। তাই ওই কেব্লগুলি ক্ষতি হলে প্রভাব ওই সব পরিষেবা পড়বে। আশঙ্কা, ভারতে বড় ধরনের আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
লোহিত সাগরের নীচে থাকা ওই ফাইবার অপটিক তারগুলি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট করিডোর। ওই অঞ্চল দিয়ে কয়েক ডজন কেব্ল এশিয়া এবং ইউরোপের মধ্যে বিস্তৃত। ওই কেব্লগুলিতে কোনও সমস্যা দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে বহু মানুষের দৈনন্দিন জীবনেও। তাই একটি তারে কোনও গোলযোগ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে ভিন্ন অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়, যাতে গোটা ব্যবস্থা ধসে না পড়ে। এতে সম্পূর্ণ সংযোগ বিঘ্নিত না হলেও তুলনামূলক ভাবে ধীরগতির নেটওয়ার্ক সংযোগ পান ব্যবহারকারীরা। তবে যদি বড়সড় কোনও ক্ষতি হয়, তবে তার প্রভাব সদূরপ্রসারী হবে বলে মত অনেকের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প