Advertisement
E-Paper

মহারাষ্ট্রের অমরাবতীতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল ভ্যান, মৃত্যু পাঁচ জনের, আশঙ্কাজনক সাত

রাস্তা সরু হওয়ায় এবং খাদটি গভীর হওয়ায় প্রথমে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতদের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩
দুর্ঘটনার পর খাদে পড়ে রয়েছে ভ্যানটি। মহারাষ্ট্রের অমরাবতী জেলায়।

দুর্ঘটনার পর খাদে পড়ে রয়েছে ভ্যানটি। মহারাষ্ট্রের অমরাবতী জেলায়। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রিবাহী ভ্যান। ওই ভ্যানে থাকা সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার রানিগাঁও ঘাট রোডে ওই ভ্যানটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি সরু পথ ধরে যাওয়ার সময় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। তার পরেই খাদে পড়ে যায় ভ্যানটি।

রাস্তা সরু হওয়ায় এবং খাদটি গভীর হওয়ায় প্রথমে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতদের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Maharashtra Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy