মাস তিনেক আগে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছিল। সম্প্রতি শ্রীনগরের কাছে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত হয়েছে পহেলগাঁওয়ের সেই তিন জঙ্গি। এ বার তাদেরই এক জনের শেষকৃত্য হল পাক-অধিকৃত কাশ্মীরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে পাক-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন মহাদেব’-এ নিহত হাবিব তাহির ওরফে আফগানির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হাবিব ছিল পাক-অধিকৃত কাশ্মীরের কুইয়া গ্রামের বাসিন্দা। হাবিবের নিজের গ্রামেই তার শেষকৃত্য হয়। পরিজনেরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু আচমকা দলবল নিয়ে সেখানে হাজির হন স্থানীয় লশকর-এ-ত্যায়বার কমান্ডার রিজওয়ান হানিফ। সকলের সঙ্গেই ছিল অস্ত্র। হাবিবের পরিবারের সদস্যেরা তাঁদের বাধা দিতে গেলে দু’পক্ষে বচসা শুরু হয়ে যায়। শেষমেশ স্থানীয়দের প্রতিরোধে এলাকা ছাড়তে হয় হানিফদের।
আরও পড়ুন:
এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুলাই পাক-অধিকৃত কাশ্মীরের কুইয়া গ্রামের বাসিন্দারা হাবিবের শেষকৃত্যের জন্য জড়ো হয়েছিলেন। কিন্তু হানিফের দলবল সেখানে উপস্থিত হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। হাবিবের পরিজনেরা তাঁদের বাধা দিতে গেলে হানিফের ভাগ্নে বন্দুক বার করে উল্টে তাঁদেরই হুমকি দিতে শুরু করেন। এতে মারমুখী হয়ে ওঠে উপস্থিত জনতা। শেষমেশ বেগতিক বুঝে হানিফ ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করেন। ইতিমধ্যে সমাজমাধ্যমে সেই শেষকৃত্যের একাধিক ভিডিয়ো ও ছবিও ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
গত সোমবার সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত হয় পহেলগাঁওয়ের তিন জঙ্গি। শ্রীনগর পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) জিভি সুনদীপ চক্রবর্তী জানিয়েছেন, নিহত জঙ্গিরা হাফিজ সইদের নেতৃত্বাধীন নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়া (জেইউডি)-র সদস্য ছিল। এদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সন্ত্রাসী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বা (এলইটি)। হাবিবও ছিল এদেরই এক জন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা