পহেলগাঁও হত্যাকাণ্ডে প্রাণ গিয়েছে স্বামীর। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্ত্রী। তিনি বলেন, ‘‘কিছুই ছিল না ওখানে। না কোনও সেনা, না কোনও পুলিশ, না কোনও সুযোগসুবিধা!’’ তাঁর প্রশ্ন, কিন্তু যখন ভিআইপিরা বা কোনও বড় নেতা যান, তখন কত কত গাড়ি যায়। হেলিকপ্টার ওড়ে। এগুলোর জন্য কারা টাকা দেয়? আমরা দিই। এই ব্যবস্থা কেন শুধু ভিআইপিদের জন্য? কেন আমাদের জন্য নয়?’’
মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছে। ওই নিহতদেরই এক জন গুজরাতের বাসিন্দা শৈলেশ হিম্মতভাই কলথিয়া। বৃহস্পতিবার তাঁর স্ত্রী শীতলবেন বলেন, ‘‘ওখানে নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? ওই এলাকায় তো অনেক নিরাপত্তারক্ষী ছিলেন। কিন্তু অদ্ভুত ভাবে বৈসরন উপত্যকায় কেউ ছিল না।’’
শৈলেশের শেষকৃত্যে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গুজরাতের বিজেপি সভাপতি সিআর পাটিল। তাঁর সামনে ক্ষোভ উগরে দিয়ে শীতলবেন বলেন, ‘‘আমাদের সরকার যদি শুধু তাদের লোকেদেরই বাঁচাতে চায়, আর ভোট চাইতে আসবেন না। আমরা আর এই সরকারকে ভোট দেব না।’’ তাঁর সংযোজন, ‘‘এই সরকার শুধু বলে যাচ্ছে, আমরা করে দেখাব! কিন্তু এত কিছু ঘটে গেল, তার পরেও কেউ কিছু করছে না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা