পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জঙ্গিদের খুঁজে বার করে ‘কল্পনাতীত শাস্তি’ দেবে ভারত। ঘটনাচক্রে, তার ২৪ ঘণ্টার মধ্যেই দুই জঙ্গির বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাতেও নাম জড়ায় দু’জনের।
কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই বাড়ি দুই জঙ্গির। এক জনের নাম আসিফ শেখ এবং অপর জনের নাম আদিল হুসেন ঠোকর। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর শুক্রবার আসিফের বাড়িটি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়।
গত মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের। এই হামলায় নাম জড়ায় আসিফ এবং আদিলের। সেনা সূত্রে খবর, দু’জনেই বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে দিয়েছিল।
সূত্রের খবর, জঙ্গি আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে। ‘টাইম্স অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে প্রকাশিত ওই সূত্রের দাবি, আদিল ঠোকর ওরফে আদিল গুরি অনন্তনাগেই রয়েছে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েক বার দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছিল। ওই সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দা হওয়ায় পহেলগাঁও এবং বৈসরনের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিহার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।” মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লশকর জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা