ভারতীয় মুদ্রার পতন অব্যাহত। পর পর ছ’দিন ধরে একটানা দরপতন ভারতীয় মুদ্রার। বুধবার ডলারের নিরিখে টাকার দাম ৮৭.৬৬-এ নেমে এসেছে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর্থিক বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের জেরেই এই দরপতন।
মঙ্গলবার ডলারের নিরিখে টাকার দাম ৮৭.৬৮-এ নেমে ছিল। বুধবার তা হয়েছে ৮৭.৬৬, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। মার্কিন শুল্কবাণের জেরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়ার জেরেই টাকা কমজোরি হচ্ছে বলে অনুমান। তবে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ডলার বিক্রির পর ভারতীয় মুদ্রার দরপতন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। এর জেরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, কারণ এখন থেকে রফতানিকারকদের উপর চাপতে চলেছে ৫০ শতাংশ শুল্কের বোঝা। রফতানিকারক গোষ্ঠীগুলির অনুমান, এর ফলে ভারত থেকে আমেরিকায় বার্ষিক যে ৮৭ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৬২৯৪২ কোটি টাকা)-এর পণ্য রফতানি হয়, তার ৫৫ শতাংশ প্রভাবিত হতে পারে। একই সঙ্গে লাভবান হতে পারে ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা চিনের মতো প্রতিযোগীরা।
আরও পড়ুন:
মুদ্রা বিশ্লেষক দিলীপ পারমার বলছেন, ‘‘ডলারের চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতার মধ্যে ভারতীয় মুদ্রার প্রতি পক্ষপাতিত্ব কম। বর্তমান বাজার পরিস্থিতির দিকে তাকিয়ে মনে করা হচ্ছে, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন অবশ্যম্ভাবী।’’ তাই আপাতত জিএসটি ছাড়ের আশায় বুক বাঁধছেন ছোট ব্যবসায়ীরা।
অন্য দিকে, মঙ্গলবার সেনসেক্সের উল্লেখযোগ্য পতন হয়েছিল। ৮৪৯.৩৭ পয়েন্ট পড়ে দিনের শেষে থিতু হয়েছিল ৮০,৭৮৬.৫৪ পয়েন্টে। নিফ্টি-ও ২৫৫.৭০ নেমে ২৪,৭১২.০৫ পয়েন্টে গিয়ে ঠেকে। বুধবার গণেশ চতুর্থীর জন্য ভারতে শেয়ার বাজার বন্ধ। ভারতের অতিরিক্ত শুল্কের প্রভাব শেয়ার বাজারে কতটা পড়ে, বৃহস্পতিবার তার কিছুটা আন্দাজ পাওয়া যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার