E-Paper

ত্বিষার স্বামীর খোঁজে লুকআউট নোটিস

মিসরোডের এসিপি রজনীশ কাশ্যপ বিশেষ তদন্তকারী দলের শীর্ষে রয়েছেন। আজ তিনি জানান, ত্বিষার মৃত্যুতে একটি দড়ির ভূমিকা ছিল। ত্বিষার শ্বশুরবাড়ির দাবি, এটি আত্মহত্যা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৯:৫৪
ত্বিশা শর্মা।

ত্বিশা শর্মা। — ফাইল চিত্র।

ভোপালের বধূ ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর তদন্তে ছয় সদস্যের বিশেষ দল গঠন করেছে মধ্যপ্রদেশের পুলিশ। ত্বিষার স্বামী সমর্থ সিংহের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিস। যাতে সে কোনও বিমানবন্দর বা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশের বাইরে পালাতে না পারে। তার খোঁজ দেওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুলিশ স্বীকার করে নিয়েছে, তদন্তে প্রাথমিক ভাবে কিছু ফাঁক থেকে গিয়েছিল। হাতে সময় পাওয়ার ফলে সমর্থ হয়তো রাজ্যের বাইরে চলে যাওয়ার সুযোগ পেয়ে থাকতে পারে।

মিসরোডের এসিপি রজনীশ কাশ্যপ বিশেষ তদন্তকারী দলের শীর্ষে রয়েছেন। আজ তিনি জানান, ত্বিষার মৃত্যুতে একটি দড়ির ভূমিকা ছিল। ত্বিষার শ্বশুরবাড়ির দাবি, এটি আত্মহত্যা। ত্বিষার মা-বাবার বক্তব্য, মেয়ের উপরে শারীরিক নিগ্রহ চালিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অথচ স্থানীয় স্তরে তদন্তের সময়ে এই দড়িটিই এমসে পাঠানো হয়নি। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে ত্বিষার সঙ্গে সমর্থের পরিচয় হয়। পরের বছর তাঁরা বিয়ে করেন। নয়ডার বাসিন্দা উচ্চশিক্ষিত ত্বিষা চলে যান ভোপালে। তাঁর মা রেখা শর্মা জানিয়েছেন, এর কয়েক মাসের মধ্যেই তাঁদের কাছে শ্বশুরবাড়ির অত্যাচারের কথা জানান ত্বিষা। এই বিয়ে ভেঙে বার হয়ে আসতে চেয়েছিলেন তিনি। বাপের বাড়ি থেকে আশ্বস্ত করা হচ্ছিল, মাত্র কয়েক মাস বিয়ে হয়েছে। সব কিছু ঠিক হয়ে যাবে। এর পরে গত ১২ মে ত্বিষার মৃত্যু হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Look Out Circular police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy