Advertisement
E-Paper

প্রেমের সম্পর্কে মিলবে না পরিবারের সিলমোহর, একসঙ্গে নিজেদের শেষ করলেন পালঘরের যুগল!

মৃতদের নাম-পরিচয় গোপন রাখলেও পালঘর জেলার তলাসরী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, তরুণীর বয়স ২০ এবং তাঁর প্রেমিক ১৯ বছরের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৫:৩১
Representational Image of dead dody

পালঘর এলাকার একটি গাছে তরুণ-তরুণীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন এক পথচারী। প্রতীকী ছবি।

প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও তাতে কিছুতেই সায় দেবে না দু’জনের পরিবার। তাই নিজেদের মধ্যে শলাপরামর্শ করে একসঙ্গে ‘আত্মঘাতী’ হলেন এক যুগল। মহারাষ্ট্রের পালঘর এলাকার তাঁদের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে বলে সোমবার সংবাদ সংস্থা সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় পালঘর জেলার তলাসরী থানার পাহাড়ি এলাকায় একটি গাছে ওই তরুণ-তরুণীর দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন এক পথচারী। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তিনি। ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে তলাসরী থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ দু’টি স্থানীয় এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতদের নাম-পরিচয় গোপন রাখলেও তলাসরী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, তরুণীর বয়স ২০ এবং তাঁর প্রেমিক ১৯ বছরের। প্রাথমিক তদন্তের জানা গিয়েছে, পরিবারের সদস্যরা কখনই তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নেবে না বলে সব সময় আশঙ্কা করতেন যুগল। সে জন্য একসঙ্গে ‘আত্মঘাতী হওয়ার চুক্তি’ করেন তাঁরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Suicide Maharashtra Palghar Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy