Advertisement
E-Paper

গাঁধীর নাতি প্রয়াত

মারা গেলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর নাতি কানুভাই গাঁধী। নাসার প্রাক্তন বিজ্ঞানী কানুভাই ও তাঁর স্ত্রী গত কয়েক মাস ধরে সুরাতে রাধাকৃষ্ণ মন্দির পরিচালিত আবাসনে থাকতেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০২:২৩
কানুভাই গাঁধী।

কানুভাই গাঁধী।

মারা গেলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর নাতি কানুভাই গাঁধী। নাসার প্রাক্তন বিজ্ঞানী কানুভাই ও তাঁর স্ত্রী গত কয়েক মাস ধরে সুরাতে রাধাকৃষ্ণ মন্দির পরিচালিত আবাসনে থাকতেন। ২২ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরে ৮৭ বছরের কানুভাইকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ডান্ডিতে লবণ আইন অমান্য আন্দোলনের সময়ে তোলা এক বিখ্যাত ছবিতে রয়েছেন ছোট্ট কানু। তাতে দাদু মোহনদাস কর্মচন্দ গাঁধীর লাঠির এক প্রান্ত ধরে টানছেন তিনি। সুরাতে আসার আগে দিল্লিতেও কিছু দিন ছিলেন কানুভাই। সে কথা জানতে পেরে কানুভাইয়ের খোঁজ নিতে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মাকে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Mahatma Gandhi’s grandson Kanubhai Gandhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy