শ্রীনগর বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পহেলগাঁওয়ে হামলার পরে তার সঙ্গে জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, তাদের মধ্যে একজনের সঙ্গে মিল থাকায় শ্রীনগর বিমানবন্দরে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের দাবি, তিনি সিনেমার শুটিংয়ের দলের সদস্য। বাকিদের সঙ্গে চণ্ডীগড়ে যাচ্ছিলেন।
সূত্রের খবর, যে তিন জনের স্কেচ প্রকাশ করেছিল বাহিনী, তাদের নাম হাশিম মুসা, আলি ভাই ওরফে তালহা, আদিল হুসেন ঠোকর। তদন্তকারীদের সূত্র বলছে, প্রায় দেড় বছর আগে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল মুসা এবং আলি ভাই। তাদের স্থানীয় এলাকা, পথঘাট চিনিয়েছিল দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আদিল। তাঁদের মধ্যে এক জন ধরা পড়েছে কি না, তা এখনও জানায়নি নিরাপত্তা বাহিনী।
২২ এপ্রিল পহেলগাঁও হামলায় নিহত হয়েছেন ২৬ জন। তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। জম্মু ও কাশ্মীরে চলছে চিরুনি তল্লাশি। এই আবহে মঙ্গলবার নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। সূত্রের খবর, ওই বৈঠকে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র বলছে, মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনীর শক্তিতে আস্থা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনে যখন এই বৈঠক চলছিল, সে সময় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা