Advertisement
E-Paper

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

নাবালিকাকে ধর্ষণের অপরাধে এক প্রৌঢ়কে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২০:৩২
ধর্ষণের অপরাধে জরিমানা দিতেও নির্দেশ দিয়েছে আদালত।

ধর্ষণের অপরাধে জরিমানা দিতেও নির্দেশ দিয়েছে আদালত। প্রতীকী ছবি।

নাবালিকাকে ধর্ষণের অপরাধে অভিযুক্তকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ত্রিপুরার খোয়াই এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ৩ বছর আগে ১৬ বছরের এক নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ৫০ বছরের প্রৌঢ় শ্যামল দাস। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। এই অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা হয় এফআইআর। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

এফআইআর দায়েরের ৪২ দিন পর সন্তানের জন্ম দেয় ওই নাবালিকা। তদন্ত চালানোর পর চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ দিন ধরে এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছিল। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করে আদালত।

অভিযুক্ত শ্যামল দাসকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে খোয়াইয়ের বিশেষ আদালত। সেই সঙ্গে ৫২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা না মেটাতে পারলে অতিরিক্ত ৬ মাসের কারাবাস ভোগ করতে হবে অভিযুক্তকে।

Crime national news police Verdict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy