৩৫ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল স্বঘোষিত এক ধর্মগুরুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দাবি করেছিলেন, তিনি শিবের ‘অবতার’।
পুলিশ জানিয়েছেন, নাসিকে স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট গ্রেফতার হওয়ার পরে মহিলা সাহস করে থানায় অভিযোগ করেছেন। নির্যাতিতা পুণের বাসিন্দা। তিনি অভিযোগ করে জানান, ২০২৩ সালে সমাজমাধ্যমে ওই গুরুর সঙ্গে পরিচয় হয় তাঁর। এফআইআর অনুসারে, অভিযুক্ত ২০২৩ সালের ডিসেম্বরে পুণেতে যান। সেখানে গিয়ে দাবি করেন, তিনি ‘শিবের অবতার’। মহিলা তাঁর ‘পার্বতী’। এর পরে মহিলাকে একটি লজে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাওয়ান। তার পরে ধর্ষণ করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
নির্যাতিতার অভিযোগ, তাঁর অজান্তে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলেন। সেই দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে থাকেন। এর পরে গত বছর আবার মহিলাকে একটি হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণের চেষ্টা করেন। অবশেষে মহিলা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।