Advertisement
E-Paper

ছাগল বলি দিলেন প্রৌঢ়, পরে সেই ছাগলের চোখই প্রাণ কাড়ল তাঁর!

মনস্কামনা পূরণ হলে ছাগল বলি দেওয়ার মানত করেছিলেন এক প্রৌঢ়। ইচ্ছেপূরণ হওয়ায় কথা মতো একটি মন্দিরে গিয়ে ছাগল বলি দেন তিনি। তার পরই ঘটে অঘটন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৫:২১
representative photo of goat

—প্রতীকী চিত্র।

ইচ্ছেপূরণের জন্য ছাগলকে মেরেছিলেন এক প্রৌঢ়। সেই ছাগলেরই চোখ খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল ওই প্রৌঢ়ের।

মনস্কামনা পূরণ হলে ছাগল বলি দেওয়ার মানত করেছিলেন এক প্রৌঢ়। ইচ্ছেপূরণ হওয়ায় কথা মতো একটি মন্দিরে ছাগলের বলি দেন। পরে সেই ছাগলের মাংসই রান্না করেন গ্রামবাসীরা। সেই মাংস খেতে গিয়েই মৃত্যু হল ওই প্রৌঢ়ের। এমন কাণ্ডই ঘটেছে ছত্তীসগঢ়ের সুরাজপুর জেলায়। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

মৃত প্রৌঢ়ের নাম বাগার সাই। গত রবিবার মদনপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানেই ছাগল বলি দেন তিনি। ধর্মীয় সেই রীতি পালনের পর ছাগলটির মাংস রান্না করেন গ্রামবাসীরা। তার পর সকলে মিলে একসঙ্গে খেতেন বসেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, রান্না করা মাংস খেতে গিয়ে প্রৌঢ়ের পাতে পড়ে ছাগলের চোখ। সেই চোখটাই খেতে গিয়ে তাঁর গলায় আটকে যায়। দমবন্ধ হয়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

Goat Weird
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy