খাবার তৈরি করা নিয়ে গোলমালের জেরে মাকে পুড়িয়ে মারলেন পুত্র। এই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাতের ঘটনা। খাবার তৈরি করা নিয়ে মায়ের সঙ্গে বচসা বাধে যুবকের। তার পরেই রাগের মাথায় মাকে মারধর শুরু করেন বলে অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। অভিযোগ, এর পরেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন যুবক।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। এই ঘটনায় স্তম্ভিত প্রতিবেশীরা।