Advertisement
E-Paper

অফিসের মধ্যে রাগের মাথায় সহকর্মীকে গুলি করে খুন করলেন যুবক!

অফিসের মধ্যে দুই কর্মীর বচসা বাধে। বচসা চলাকালীনই এক যুবক তাঁর সহকর্মীকে গুলি করে খুন করেছেন বলে অভিযোগ। পলাতক অভিযুক্ত যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:২৯
পলাতক অভিযুক্ত যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পলাতক অভিযুক্ত যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতীকী ছবি।

মত্ত অবস্থায় বচসার জেরে এক প্রৌঢ়কে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর সহকর্মীর বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা এলাকায়। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক আর্য কুমারের কাছে লাইসেন্সপ্রান্ত পিস্তল ছিল। সেই পিস্তল দিয়ে গুলি চালিয়ে সহকর্মী চাঁদকে (৫২) খুন করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন চাঁদ। শনিবার বিকেলে চাঁদের সঙ্গে আর্যের বচসা বাধে। সেই সময় মত্ত অবস্থায় ছিলেন আর্য। বচসার মধ্যেই রাগের মাথায় নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল গিয়ে চাঁদকে গুলি করেন তিনি। চাঁদের বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী নিয়ে দু’জনের মধ্যে গোলমাল বাধল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ খোলেনি ওই বেসরকারি সংস্থা।

Crime national news police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy