Advertisement
E-Paper

বান্ধবীর পরিবারের হয়ে ‘নজর’ রাখত! সন্দেহে রুমমেটের গলা কেটে খুন করলেন দিল্লির যুবক

খুনের সময় চেঁচামেচিতে অন্য রুমমেটরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান তাঁরা রোহিতকে ধরে ফেলেন। বাড়ি মালিক সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ০২:০২
Murder

ব্লেড দিয়ে গলা কেটে রুমমেটকে গলা কেটে খুন করল ২০ বছর বয়সি দিল্লিনিবাসী যুবক। প্রতীকী ছবি।

রুমমেটকে বান্ধবীর পরিবার পাঠিয়েছিল তাঁর উপর ‘নজর’ রাখতে। সেই সন্দেহে ব্লেড দিয়ে গলা কেটে রুমমেটকে গলা কেটে খুন করল ২০ বছর বয়সি দিল্লিনিবাসী যুবক। দিল্লির গান্ধীনগরে ঘটেছে এই দুঃসাহসিক ঘটনায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে গান্ধীনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ওল্ড সিলামপুরে ২২ বছর বয়সি শিবনাথকে গলা কেটে খুন করেন রোহিত। খুনের সময় চেঁচামেচিতে অন্য রুমমেটরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান তাঁরা রোহিতকে ধরে ফেলেন। বাড়ি মালিক সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোহিতকে আটক করে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

ডেপুটি কমিশনার রোহিত মীনা জানান, বিহারের সীতামড়ি জেলার একই গ্রামের বাসিন্দা শিবনাথ এবং রোহিত। শিবনাথ এক জন দর্জি এবং রোহিত কর্মসূত্রে দিল্লিতেই থাকতেন। রোহিত দিল্লিতে একটি মেয়ের সঙ্গে প্রেম করতেন। রোহিত এবং মেয়েটির এই সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি। তিনি আরও জানান, দিল্লিতে আসার পর রোহিতে সঙ্গে একই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন শিবনাথ। ক্রমেই রোহিতের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে, তাঁর উপর ‘নজর’ রাখতে প্রেমিকার বাড়ি থেকে শিবনাথকে পাঠানো হয়েছে সেই সন্দেহের বশেই শিবনাথকে খুন করেন রোহিত। শুধু সন্দেহের বশেই এই খুন নাকি এর পিছনে আরও কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

Delhi Murder Crime Murder Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy